এক্সপ্লোর

Kalyanmoy Arrested: ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, নাম ছিল বাগ কমিটির রিপোর্টেও

Kalyanmoy Arrested in SSC Scam: শিক্ষক নিয়োগে দুর্নীতি, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।

কলকাতা:  এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে (SSC Scam) গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতি, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। নিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ছিলেন কল্যাণময়। ২ প্রাক্তন এসএসসি কর্তার পরে এবার কল্যাণময়কে গ্রেফতার করল সিবিআই (CBI)।  

'ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়'

পার্থ, শান্তিপ্রসাদ, অশোক সাহার পরে এবার গ্রেফতার কল্যাণময়। চাকরি বিক্রির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে ২ প্রাক্তন এসএসসি কর্তাকে। শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে কল্যাণময়ের সরাসরি যোগের অভিযোগ সিবিআইয়ের। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, নাম ছিল বাগ কমিটির রিপোর্টেও। মূল চক্রী কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এফআইআর করা উচিত, রিপোর্ট বাগ কমিটির।  প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে চলতি বছরে একাধিকবার কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডের তদন্তে দিকে দিকে অভিযান চালায় সিবিআই। হাইকোর্টের বার্তার পরেই নেওয়া হয় মূলত পদক্ষেপ। জুন মাসে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে  বাড়ি থেকে ডেকে আনা হয় সিবিআইয়ের তরফে। পর্ষদ অফিসে এনে সিবিআই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্র মারফত খবরে সেবার উঠে আসে। 

আগেও বহুবার তলব, ধরা দেননি সেসময় কল্যাণময় 

মূলত এর আগে বারবার তলব করা হলেও পর্ষদের অফিসে আসছিলেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদিকে পর্ষদের অফিসে এসে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার আবাসনে যান তাঁরা। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সিবিআই আধিকারিকরা। পরে তাঁকে নিয়ে আসা হয় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেখানেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়।  সেবার ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই। সূত্রের খবর, একাধিকবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফোন করে পর্ষদের অফিসে আসতে বলে সিবিআই। কিন্তু সেই কথা শোনেননি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেই কারণেই তাঁর বাড়িতে চলে যায় সিবিআই।

আরও পড়ুন, 'ওনাকে পুরুষ পুলিশ মেরেছে', মীনাদেবীকে হাসপাতালে দেখতে এসে বিস্ফোরক শুভেন্দু

এবার প্রায় ৬ ঘণ্টা জেরার পর কল্যাণময়কে গ্রেফতার করল সিবিআই

সূত্রের খবর, অফিসে একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে যে তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্যের সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বয়ান মিলিয়ে দেখতে চায় সিবিআই । সেই কারণে কর্মীদের জেরা করে পাওয়া তথ্য এবং নথির উপর ভিত্তি করে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে একাধিক প্রশ্নের উত্তর জানতে চায় সিবিআই। সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের অফিসে থাকতে পারে, এই সম্ভাবনার কারণেই তাঁর অফিসে তল্লাশি চালানো হয়। তবে এবার প্রায় ৬ ঘণ্টা জেরার পরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget