এক্সপ্লোর

Kasba Incident : 'ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে আলাপ যুবতীর, ব্ল্যাকমেলে বাধা দিতেই.. ' ! কসবা কাণ্ডে সামনে এল চাঞ্চল্য়কর তথ্য

Kolkata News Kasba Case : কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খুনে চাঞ্চল্য়কর তথ্য!

কলকাতা: কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খুনে চাঞ্চল্য়কর তথ্য! 'ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে আলাপ যুবতীর। ডেটিং অ্যাপে ফাঁদ পেতে ব্ল্যাকমেল করত ধৃত ২ জন। সেই কাজে বাধা দিতেই খুন করা হয় আদর্শ লোসাল্কাকে', ধৃতদের জেরা করে জানতে পেরেছে পুলিশ। উদ্ধার হয়েছে মৃতের মোবাইল ফোন। যুবতীর সঙ্গে আদর্শের মোবাইল ফোনের চ্যাট খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন, 'এটা ধর্মের নগর, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি যাব', বললেন অযোধ্যা রামমন্দিরের বিরুদ্ধে মামলাকারী ও বাসিন্দা  ইকবাল আনসারি

কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হলেন তাঁর ২সঙ্গী। পুলিশ সূত্রে দাবি, ধৃত ২জনই তার সঙ্গে এসেছিলেন হোটেলে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। খুনের পর পুলিশকে বিভ্রান্ত করতে বিভিন্নরকম দাবি। তারপরেও শেষ রক্ষা হল না। পুলিশ সূত্রে দাবি, রবিবার দুপুরে এসে আত্মসমর্পণ করেন কসবার হোটোলে নিহত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ২ সঙ্গী।

পুলিশ সূত্রে দাবি,ধৃত যুবকের নাম ধ্রুব মিত্র, পেশায় ডেলিভারি সংস্থার কর্মচারী। এবং ধৃত তরুণী কোমল সাহা, পেশায় কনটেন্ট রাইটার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে,চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃতের পেটে মিলেছে মিলেছে মদ ও খাবার। রাজাডাঙার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট  আদর্শ লোসাল্কার দেহ উদ্ধারের ঘটনায় ২সঙ্গীকে গ্রেফতার করে। তাদেরকে জেরা করেই সামনে এসেছে চাঞ্চল্য়কর তথ্য়। 

পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জেরায় জানিয়েছেন, ডেটিং অ্য়াপের মাধ্য়মে আলাপ হয়েছিল তাঁদের ৩ জনের। শুক্রবার অনলাইনে ২টি ঘর বুকিং করেন তাঁরা। এরপর রাত ৮.৩০টায় ধ্রুব এবং কোমলকে নিয়ে হোটেলে ওঠেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসাল্কা। রাত ২.৩০টে নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান নিহতের সঙ্গী ওই তরুণী এবং যুবক। যা সবটাই ধরা পড়েছে সিসি ক্য়ামেরায়। যারা যখন হোটেলে এসেছিল আর যখন বেরিয়েছিল, সবটাই সিসিক্য়ামেরায় বন্দি হয়েছে। দেখা যাচ্ছে তারা সাড়ে আটটায় ঢুকেছিলেন। তারপর ২জন আড়াইয়ে নাগাদ বেরিয়ে যান। কিন্তু প্রশ্ন হল, শুক্রবার রাতে ঠিক হয়েছিল হোটেলের ঘরে? কীভাবে মৃত্য়ু হল বছর ৩৩-এর আদর্শ লোসাল্কার?

পুলিশ সূত্রে দাবি, প্রথমে জেরায় ধৃতরা দাবি করে হোটেলের রুমের মধ্য়ে কোনও কারণে বচসা শুরু হয় তিনজনের। এরপর শুরু হয় ধস্তাধস্তি। মাটিতে পড়ে যান আদর্শ। এরপরই নাক থেকে রক্তপাত শুরু হয় তাঁর। চাঞ্চল্য়কর বিষয় হল জেরায় ধৃতরা জানিয়েছেন, পাল্টা যাতে আদর্শ না মারতে পারেন তাঁর জন্য় পা বেঁধে দেওয়া হয় তাঁর। কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর পুলিশ নিশ্চিত যে খুন করা হয়েছিল আদর্শকে। নিহত আদর্শ লোসাল্কার ভাই বলেন, বোঝা যাচ্ছে যে এটা তো খুন। ইনস্টাগ্রাম...খুব কমন। তাছাড়া কিছু ডাউনলোড করলেও আমার জানা নেই। আমার মনে হচ্ছে একটা গ্রুপ। পুলিশ না পদক্ষেপ নিলে যে কারও সঙ্গে ঘটে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget