এক্সপ্লোর

Kolkata Metro: ফের মেট্রো বিভ্রাট ! কোথায় বন্ধ পরিষেবা ?

Kolkata Metro Disrupt: দমদম থেকে ময়দান পর্যন্ত আপ-ডাউন ২ লাইনে মেট্রো চলাচল বন্ধ। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ফের মেট্রোয় গোলমাল, ট্রেন চলাচল ব্যাহত। মহাত্মা গান্ধী স্টেশনে যান্ত্রিক ত্রুটি। মহাত্মা গান্ধী স্টেশনে আটকে পড়েছে মেট্রো। খারাপ হয়ে যাওয়া মেট্রো রেক, স্টেশন থেকে সরানোর কাজ চলছে। দমদম থেকে ময়দান পর্যন্ত আপ-ডাউন ২ লাইনে মেট্রো চলাচল বন্ধ। কলকাতায় মেট্রোর বিভিন্ন লাইনে পরিষেবা ব্যাহত হওয়া প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই দেখা যায়, বিভিন্ন দিকে ব্যাহত হয়েছে পরিষেবা। কখন যান্ত্রিক ত্রুটি, কখনও লাইনের সমস্যা, কখনও রেকের গন্ডগোল- কিছু না কিছু লেগেই রয়েছে। অফিস টাইমে মেট্রো বিভ্রাটের কারণে নাকাল হন নিত্যযাত্রীরা। দুর্ভোগ পোহাতে হয়ে তাঁদের। বুধবারও তার অন্যথা হয়নি। একটা বড় অংশে মেট্রো বন্ধ থাকার ফলে, চরম দুর্ভোগ হয়েছে নিত্যযাত্রীদের।

আজ প্রায় দেড় ঘণ্টা দমদম থেকে ময়দান পর্যন্ত ব্যাহত ছিল। বন্ধ ছিল মেট্রো চলাচল। কখন পরিষেবা স্বাভাবিক হবে, তাও নিশ্চিত ভাবে জানা যায়নি। জানা গিয়েছে, মেট্রো পাওয়ার নিতে পারছে না। তাই মহাত্মা গান্ধী স্টেশনে দাঁড়িয়ে গিয়েছে ট্রেন। এই ট্রেন না সরালে স্বাভাবিক করা যাবে না পরিষেবা। মাঝে মাঝেই এভাবে মেট্রোয় গন্ডগোল হওয়ার ফলে যাত্রীদের বিরক্তি যেমন বাড়ছে, তেমনই মেট্রো পরিষেবার উপর ভরসাও কমছে। কারণ বিগত কয়েকদিন দেখা গিয়েছে বেশ কয়েকবার মেট্রো পরিষেবা এমন ভাবে ব্যাহত হয়েছে, যা বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছে। অফিস টাইমে বেশ অনেকগুলো স্টেশনে দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল পরিষেবা। নাকাল হয়েছেন যাত্রীরা। আজ অফিস টাইম পেরিয়ে গেলেও দীর্ঘক্ষণ মেট্রো বন্ধ বলে দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। 

দক্ষিণেশ্বর থেকে দমদম এবং রবীন্দ্র সদন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলছে বলে খবর। বাকি অংশে বন্ধ মেট্রো পরিষেবা। কখন পরিষেবা স্বাভাবিক হবে তা স্পষ্ট ভাবে জানা যায়নি মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। কত তাড়াতাড়ি মেট্রো চালু করা যাবে তা স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটির কারণে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে পাওয়ার নিতে না পেরে দাঁড়িয়ে যায় মেট্রো। তার ফলে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার যে যোগাযোগ ব্যবস্থা তা ব্যাহত হয়েছে, কারণ দমদম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা ব্যাহত হয়েছে। বেশ কিছু স্টেশনে শাটার নামিয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গায় মেট্রো স্টেশনের বাইরে হাতে লেখা নোটিসও টাঙিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget