এক্সপ্লোর

Kunal Ghosh: 'উনি দলের কেউ নন', শুভাপ্রসন্নকে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ

Kunal Attacks Subhaprasanna: বাংলা ভাষায় সম্প্রতি কিছু শব্দের প্রয়োগ নিয়ে বিতর্কের আবহে বাগযুদ্ধে জড়ালেন কুণাল ঘোষ ও শিল্পী শুভাপ্রসন্ন, একে অপরকে কী বললেন তাঁরা ?

আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বাংলা ভাষায় সম্প্রতি কিছু শব্দের প্রয়োগ নিয়ে বিতর্কের আবহে বাগযুদ্ধে জড়ালেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ও শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna)। 'উনি দলের কেউ নন। সরকারি কমিটিতে জায়গা লাগবে কিনা কথা বলা হোক', মন্তব্য কুণাল ঘোষের। 'আমরা যখন আন্দোলন করছিলাম তখন কোথায় ছিলেন কুণাল?' পাল্টা প্রশ্ন তুললেন চিত্রশিল্পী (Artist)। পাশাপাশি বাংলা ভাষায় পানি, দাওয়াতের মতো শব্দের ব্যবহার নিয়ে নিজের অবস্থানেই অনড় শুভাপ্রসন্ন।

তৃণমূল কংগ্রেসের  রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,দলের তরফে ওনার সঙ্গে কথা বলা হোক, কমিটিতে জায়গা লাগবে কিনা। চিত্রশিল্পী শুভাপ্রসন্ন বলেছেন, আমরা যখন আন্দোলন করছিলাম, তখন কুণাল ঘোষ, সুবোধ সরকার, নৃসিংহপ্রসাদ ভাদুড়িরা কোথায় ছিলেন ? কেউ বলতেই পারেন এ তো গৃহযুদ্ধ। শুভাপ্রসন্ন তৃণমূলের কোনও পদাধিকারী না হলেও তাঁর সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পর্ক বহু যুগ পুরনো।পালাবদলের সঙ্গী। রাজপথ থেকে তুলি হাতে মঞ্চে। আর সেই শুভাপ্রসন্নর সঙ্গেই কি না এখন তৃণমূলের বেনজির সংঘাত। আর সংঘাত বলে সংঘাত, কার্যত খোদ মুখ্য়মন্ত্রীকেও রেয়াত করতে রাজি নন প্রবীণ শিল্পী। বিতর্কের সূত্রপাত ২১ ফেব্রুয়ারি। 

 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা ভাষায় 'পানি', 'দাওয়াত'-এর মতো শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন শুভাপ্রসন্ন। ২১ ফেব্রুয়ারির দিন তিনি বলেন, আমরা দেখছি বহু কারণে, নানান সাম্প্রদায়িক ছাপ বাংলা ভাষায় চলে এসেছে। আমরা কোনও দিন বাংলা ভাষায় পানি ব্যবহার করি না। আমরা কোনও দিন কখনও দাওয়াত দিই না। সুতরাং, ভাবতে হবে কোন ভাষা আমাদের ভাষা। দেশপ্রিয় পার্কের সেই অনুষ্ঠানে একইমঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুভাপ্রসন্নর বক্তব্যকে খণ্ডন করে দেন খোদ মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শুভাদা অনেক শ্রদ্ধেয়। কিন্তু শুভা’দাকে একটা কথা বলব। দেখুন, কতগুলি শব্দ রয়েছে, যেগুলি সারা বিশ্বের। ‘জল’ বা ‘ওয়াটার’। কিন্তু ওয়াটারকে কেউ কেউ ‘পানি’ বলে। এটা আপনাকে মেনে নিতে হবে। মাকে কেউ ‘আম্মা’ বলে। এটাকে মেনে নিতে হবে। ওরা অতিথিসেবাকে দাওয়াত বলে। এটা বাংলাদেশের ভাষা। যাঁরা ও পার থেকে এ দেশে এসেছেন, তাঁরা এই ভাষাটাকে গ্রহণ করেছেন। আমি মাতৃভাষাকে চেঞ্জ করতে পারি না। 

আরও পড়ুন, 'সব টাকা দিয়ে চাকরি, সরকার কি জানে না', বিস্ফোরক দাবি তৃণমূল কর্মীর

এই ইস্য়ুতে মুখ্য়মন্ত্রীর পাশে দাঁড়ান শিক্ষাবিদ নৃসিংপ্রসাদ ভাদুড়ি ও কবি সুবোধ সরকার। আর তারপরই কার্যত বিস্ফোরণ ঘটান শুভাপ্রসন্ন। পাল্টা তৃণমূলের তরফে আক্রমণে এগিয়ে আসেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'তিনি তো নিজের শিল্প সংস্থার নাম রেখেছন আর্টস একর। তখন তো বাংলা ভাষার ধ্বজা ধরেননি। দলের তরফে ওনার সঙ্গে কথা বলা হোক, কমিটিতে জায়গা লাগবে কিনা। মমতার শুভানুধ্যায়ী হলে মুখ বন্ধ রাখা উচিত।' 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর

ভিডিও

Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget