এক্সপ্লোর

Recruitment Scam: 'সব টাকা দিয়ে চাকরি, সরকার কি জানে না', বিস্ফোরক দাবি তৃণমূল কর্মীর

Anup Ghosh on Recruitment Scam: নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্য় সরকারের ভূমিকা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য় অনুপ ঘোষ। 

সমীরণ পাল, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam) গ্রেফতারির পর, সৎ রঞ্জনের গ্রাম থেকেই, সামনে এল তাঁর আরেক কীর্তি। গ্রামের এক বাসিন্দার দাবি, পরিবারের ৫ জনের চাকরির জন্য় রঞ্জনকে ৪৪ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। আর এনিয়ে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য়। প্রশাসন থেকে রাজ্য় সরকারের (WB Govt) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

নিয়োগ-দুর্নীতির অভিযোগের ঝুলি থেকে বেরোল নতুন বেড়াল 

নিয়োগ-দুর্নীতিকাণ্ডে 'কাকু'কে নিয়ে রহস্য় এখনও কাটেনি। তার মধ্য়েই ফের ফোকাসে মামা-ভাগিনা। না, এরা নিয়োগ-দুর্নীতির এপিসোডে কোনও নতুন চরিত্র নয়। উত্তর ২৪ পরগনার বাগদার সেই মামা-ভাগিনা গ্রাম। যেখানকার বাসিন্দা এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্য়তম অভিযুক্ত সৎ রঞ্জনকে। সিবিআই গ্রেফতার করেছে। কিন্তু, তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ঝুলি থেকে নতুন বেড়াল বেরোল বৃহস্পতিবার। আর তা নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য়।

'সরকার কি জানে না, এ চাকরি কীভাবে হচ্ছে ?', দাবি অনুপ ঘোষের

বাগদা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সদস্য় অনুপ ঘোষ বলেন, 'সরকার কি জানে না, এ চাকরি কীভাবে হচ্ছে ? তাহলে আগা থেকে মাথা পর্যন্ত সব ধরুক। চন্দনের একার দোষ দিলে হবে না। এ কার মাস্টার প্ল্য়ান? যারা সরকার চালাচ্ছে, শিক্ষা দফতর কারা আছে, চন্দন কে? চন্দন তো আমার মামা-ভাগিনার ছেলে। কলকাতায় শিক্ষা পরিচালনা কারা করছে? শিক্ষা দফতর কারা চালাচ্ছে? সেটা আগে দেখুক।' 'সৎ রঞ্জনের' গ্রামেই তাঁর 'দুর্নীতির কীর্তি' ফাঁস। ১ পরিবারে ৫ চাকরির জন্য় ৪৪ লক্ষ টাকা 'আত্মসাৎ'। সৎ রঞ্জনের গ্রাম মামা ভাগিনার বাসিন্দা অরবিন্দ বিশ্বাসের দাবি, পরিবারের ৫ জনের চাকরির জন্য ৪৪ লক্ষ টাকা নিয়েছিলেন। তার মধ্য়ে দুজনের গ্রুপ ডি-তে চাকরি হলেও, ২ মাস পরই সেই চাকরি চলে যায়। তবে টাকা আর ফেরত মেলেনি। 

আরও পড়ুন, না ফিরুক মাধ্যমিকের প্রথম দিনের স্মৃতি, এবার ঘুমপাড়ানি গুলি হাতিকে

 'সব টাকা দিয়ে চাকরি' বিস্ফোরক তৃণমূল সদস্য়

তাৎপর্যপূর্ণ বিষয় হল, চন্দনের গ্রামেই তাঁর দুর্নীতির কীর্তি সামনে আসার পর, একেবারে রাজ্য় সরকার থেকে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য় অনুপ ঘোষ। বাগদা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সদস্য় অনুপ ঘোষের দাবি, 'সব টাকা দিয়ে চাকরি। সব টাকা দিয়ে চাকরি। সাদা খাতা জমা দিয়ে সব চাকরি। এটা অরাজকতা। করেছে এসব দালালরাজ, পুষেছে সরকার'। কীভাবে চাকরি পেল? কে দিয়েছিল ? সাংবাদিকের প্রশ্নে তিনি আরও বলেন, 'এরা টাকার মাধ্য়মে চাকরি পেয়েছে। চন্দন মণ্ডলই দেয়।'  এরপরেই সাংবাদিক প্রশ্ন তোলেন, এখানে কি লাইন লেগে যেত ? প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'লাইন। থানার বড় বাবুরা জানে। বিডিও-রা জানে।'
 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget