এক্সপ্লোর

Kunal Ghosh: 'বোরোলিন মেখে চলি', সেন্সর ইস্যুতে বিস্ফোরক কুণাল ঘোষ

Kunal on TMC Sensor issue: 'বোরোলিন মেখে চলি', সেন্সর ইস্যুতে বিস্ফোরক কুণাল ঘোষ।

কলকাতাঃ আইকোর থেকে এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) একের পর এক কটাক্ষ করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হাতে পার্থ গ্রেফতার হতেই সেই নিশানা আরও বাড়িয়ে দেন তিনি। আর এবার এনিয়ে দলের নিষেধাজ্ঞার পথে পড়লেন তৃণমূলের মুখপাত্র । এরপরেই সেন্সর ইস্যুতে বিস্ফোরক কুণাল ঘোষ। তিনি বললেন 'বোরোলিন মেখে চলি'। 

এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'দল করতে হলে অনেক নির্দেশ মানতে হয়। তৃণমূল কংগ্রেসের কঠিন দিনের সৈনিক। তৃণমূলে ছিলাম, আছি, থাকব। আমি বোরোলিন মেখে চলি, জীবনের ওঠাপড়া আমার গায়ে লাগে না', বললেন তিনি। প্রসঙ্গত, জোকা ইসএসআই যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর প্রথমবার মুখ খুলে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। ইডি হেফাজতে থাকাকালীন পার্থ এবং অর্পিতাকে ফের মেডিক্যাল টেস্টে  হাসপাতালে ঢোকার মুখে তিনি ফের বিস্ফোরক হন। মূলত ইতিমধ্যেই পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। এর পাশাপাশি পার্থ-অর্পিতার ফ্রিজড ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট থেকে ৮ কোটি টাকা উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই টালিগঞ্জ, বেলঘড়িয়ার ঘটনার পর হাসপাতাল চত্ত্বরে,সাংবাদিকরা প্রশ্ন করেন, দাদা আপনার টাকা ?  এদিন সেই প্রশ্নের উত্তরে  পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমার কোনও টাকা নেই। এবং কে ষড়যন্ত্র  করেছে, তা 'সময় এলেই জানতে পারবে' বলেন পার্থ। এরপরেই মুখ খোলেন কুণাল ঘোষ।

 কুণাল ঘোষ বলেন, ' পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে প্রথম কয়েকদিনের ঘটনাক্রম বিশ্লেষণ করে  মুখমন্ত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত ব্যাখ্যাও করে দিয়েছেন।  প্রথম যখন তিনি সুযোগ পেলেন, তিনি 'চক্রান্ত' বললেন না, 'নির্দোষ' বললেন না, 'আমার টাকা নয়' বললেন না।  যেখানে দলের একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে, সেখানে পার্থদা কী বলছেন, তার উপর কোনও মন্তব্য করতে চাই না। উনি বলছেন, এটা ওনার টাকা নয়, বলছেন এটা চক্রান্ত, কোনটা বলছেন, সময় এলে বোঝা যাবে। কখনও তিনি বলবেন আমি পার্থ চট্টোপাধ্যায় কি না আমি নিজেই জানি না। কোনওদিন বলবেন আমি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না। এগুলির রোজ উত্তর দেওয়া সম্ভব নয়। তাই উত্তরের দিকে যাচ্ছি না।' এদিকে ইতিমধ্যেই দলের তরফে কুণালের বক্তব্যে লাগাম টানতে বলা হয়েছে। 

আরও পড়ুন, 'আগ্নেয়াস্ত্র নিয়ে দর্শকের কাছে থাকতে পারবে না সিআইএসএফ', সিদ্ধান্ত জাদুঘরের

এরপরেই সুর বদল হয়। কুণাল ঘোষ বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একটিও শব্দও বলব না আমি। দলের মুখপাত্র বা সদস্য হিসেবে নয়, একদম ব্যক্তিগতভাবে আমি মন্তব্য করেছিলাম। কিন্তু আজ একটি শব্ধও পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলব না। আমি শুধু এটুকুই বলতে পারি, ওর সম্বন্ধে আমার কোনও বক্তব্য নেই। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কোনও উত্তরও দেব না আমি।'

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget