এক্সপ্লোর

Durga Puja 2022: পুজোয় ঢাক বাজিয়ে আসর মাতালেন লকেট-রাজ চক্রবর্তীরা

Raj Locket in Durga Puja 2022: সাধারণ মানুষের সঙ্গে পুজোয় মেতেছেন রাজনীতিকরাও। ঢাক বাজালেন রাজ, লকেটরা।

সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: আজ মহাষ্টমী (Maha Astami)। মধ্যগগনে বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব। দুর্গাপুজো (Durga Pujo 2022) ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। কলকাতা থেকে জেলা মণ্ডপগুলিতে তিল ধারনের জায়গা পাওয়া যাচ্ছে না।সাধারণ মানুষের সঙ্গে পুজোয় মেতেছেন রাজনীতিকরাও। গতকাল সপ্তমীর দিন বেলঘরিয়ায় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় উপস্থিত হয়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ঢাকও বাজালেন হুগলির বিজেপি সাংসদ।  অন্যদিকে ব্যারাকপুরের তালপুকুর বারোয়ারি দুর্গাপুজোয় গিয়ে ঢাক বাজান তৃণমূল বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraboty)। দর্শনার্থীদের সঙ্গে সেলফিও তোলেন ব্যারাকপুরের বিধায়ক। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি একদিনে ৫০০ পুজো উদ্বোধন করেছেন। এপ্রসঙ্গে দিলীপ বলেন, ওটাই উনি করতে পারেন। অন্য কোনওভাবে নাম উঠবে না ওনার। সারা পশ্চিমবাংলার পুজোকে উনি ৬০ হাজার টাকা করে দিয়েছেন। সবটাই হয় ফিজিক্যালি ও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ওটা করলেই ওনার গিনেস বুকে নাম উঠবে। ঢাক বাজানো প্রসঙ্গে বলেন, 'এখন আর কেউ বাজাচ্ছে না তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। অন্তিম পরিণতি স্বেচ্ছাচারীতার এটাই হয়।' যদিও পাল্টা শান্তনু সেন বলেন,  আসলে বাংলার মানুষ যখন বিজেপির ঢাক ফাটিয়ে দিয়েছে,  বাংলার সবথেকে বড় উৎসব, হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব, সব ধর্মের মানুষ যে উৎসবে মেতে ওঠে,  সেই দুর্গা উৎসবকে ইউনেসকোর স্বীকৃতি লাভের পর মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন।  এবং তিনি বাংলার মানুষকে মাতিয়ে রাখছেন।  মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এত বৃদ্ধি পাচ্ছে,  এতে বিজেপির ঘুম ছুটে গিয়েছে, কপালে ভাজ পড়ছে।  আমি দিলীপ বাবুকে একটাই কথা বলি, বলে নিশানা করে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তো আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো জীবদ্দশায় নিজেদের নামে নানা জায়গার নামকরণ করছেন না,  দুর্গাপুজোর উদ্বোধন করছেন।'  

আরও পড়ুন, করোনা কাঁটা সরিয়ে কুমারী পুজো শুরু ফের জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে

পুজো নিয়ে বাংলার মানুষকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বিপদ কেটে গেছে করোনার। সেজন্য পুজো দেখতে আপত্তি নেই। উৎসাহে এবার পুজো হচ্ছে ধুমধাম করে। সবাই পুজো দেখুন। যাঁরা অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন। তাদেরকে আমি অনুনয় করবো আপনারা আন্দোলন বন্ধ রেখে আসুন পুজোর আনন্দে মেতে উঠুন। পরিবারের লোকেদের সময় দিন। বন্ধু বান্ধবদের সময় দিন। লড়াই করতেই হবে। পশ্চিমবাংলার কপালে এটাই লেখা আছে স্ট্রাগল করা। আর এই সরকার যতদিন আছে অধিকার পূর্ণ হবে না লড়াই করতেই হবে।

সেরা শিরোনাম

TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Bisleri Water : এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget