এক্সপ্লোর

Mamata on Adhir: 'সংখ্যালঘুর রাজনীতি', সাগরদিঘির ভোটে অধীরের নিশানায় 'মুখ্যমন্ত্রী'

Mamata on Adhir: বাইরনে ভর করে বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস । আর এরপরেই শাসকদলের সুপ্রিমোকে নিশানা করেছেন অধীর চৌধুরি। যদিও চুপ নেই মমতা। সাগরদিঘির ইস্যুতে কত দূর গড়াল কথা?

কলকাতা: তিন রাজ্যের বিধানসভা ভোটের ( 3 States Election) ফলপ্রকাশের দিনেই,  বাংলার উপনির্বাচনে বদলাল গ্রাফ। বাইরনে ভর করে বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস (Congress)। আর এরপরেই শাসকদলের সুপ্রিমোকে নিশানা করেছেন অধীর চৌধুরি (Adhir Chowdhury)। যদিও চুপ নেই মমতা। শিয়রে সাগরদিঘির 'ছ্যাঁকা', কত দূর গড়াল কথা? একনজরে দেখে নেওয়া যাক।

তীব্র নিন্দা করছি আমরা: মমতা

 নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন,'সাগরদিঘি উপনির্বাচনে আমরা হেরেছি। কাউকে দোষ দেব না আমি। গণতন্ত্রে নির্বাচনী রাজনীতিতে হার-জিত লেগেই থাকে। কিন্তু এখানে অনৈতিক একটি জোট হয়েছে, যার তীব্র নিন্দা করছি আমরা।'

 বাংলার মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দিয়ে রাজনীতি করেছেন : অধীর

অধীর চৌধুরী বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দিয়ে রাজনীতি করেছেন। সংখ্যা লঘুর তাস খেলে বারবার পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের ধোঁকা দিয়েছেন। ধোঁকা মানে বেইমানি করেছেন। মোদির দালালি করছেন। মোদির দালালি যে করবেন, বাংলার মুসলমান তাঁকে মাথায় করে খাতির করবে, তার মাথায় সিংহাসন বসিয়ে দেবে, তাঁর মাথায় মুকুট পরিয়ে দেবে, এটা যেনও মমতা বন্দ্যোপাধ্যায় না ভাবেন।' যদিও মমতাকে তোপ দাগার পর পাল্টা ব্যাক্তিগত খোঁচারও মুখোমুখি হতে হয়েছে অধীরকেও।

সাম্প্রদায়িক কার্ড খেলেছে : মমতা

যদিও পাল্টা নির্বাচনে সাম্প্রদায়িক কার্ডও খেলা হয়েছে বলে দাবি করেন মমতা। মমতার দাবি, বিজেপি বারবরের মতোই সাম্প্রদায়িক কার্ড খেলেছে। কিন্তু সিপিএম এবং কংগ্রেস তার থেকেও বেশি করেছে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এ থেকে শিক্ষা নিচ্ছেন তাঁরা।

শেষপর্যন্ত এই জয়কে কতটা গুরুত্ব দিচ্ছেন এবং কতটা নাম্বার দিচ্ছেন ?

 অধীর বলেন, 'এটা ট্রিগার একটা। এই ট্রিগারটা সারা বাংলা জুড়ে কাজ করবে। সারা বাংলার তৃণমূলকে পরাজিত করবার জন্য যারা যারা ইচ্ছে পোষণ করে থাকেন, সবাইকে আজকে ভাবতে হবে, একটা নতুন ডায়নামিকস হল রাজনীতিতে। সেটা কী ? তৃণমূলকে হারাতে বিরোধীদের জোট হতে হবে।'  

'জোট' নিয়ে 'লেনদেনের সম্পর্ক' বলে কটাক্ষ মমতার

বাংলায় বিজেপি, কংগ্রেস এবং সিপিএম-এর মধ্যে লেনদেনের সম্পর্ক বলেও কটাক্ষ ছুড়ে দেন মমতা। তাঁর দাবি, বিজেপি-র ভোট গুনলে দেখা যাবে, তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ২২ শতাংশ। এ বার নিজেদের ১৩ শতাংশ ভোট কংগ্রেসকে হস্তান্তরিত করেছে। সিপিএম-কংগ্রেসের মধ্যে লেনদেন রয়েছে, বিজেপি-ও তাদের ভোট কংগ্রেসকে দিয়েছে। 

'আমি যেই জিনিসটাতে হাত দিই, সেই জিনিসটাই সোনা হয়ে যায় !'

 বায়রন বিশ্বাস বলেছেন, 'আমি যেই জিনিসটাতে হাত দিই, সেই জিনিসটাই সোনা হয়ে যায় !' প্রসঙ্গত,  বৃহস্পতিবার তিন রাজ্যে বিধানসভার পাশাপাশি বাংলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তাতে তৃণমূল এবং বিজেপি-কে হারিয়ে জয়ী হয়েছে বাম-কংগ্রেস জোট। পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে এবার 'সারপ্রাইজ' সাগরদিঘি। বাইরনে ভর করে বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস। বামেদের সমর্থনে তৃণমূলের থেকে বিধানসভা ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন, একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদল, প্রভাব সাগরদিঘির ভোটে ?

মূলত উত্তর পূর্বের তিন রাজ্যের মধ্যে ত্রিপুরায় খাতা খুলতে পারেনি তৃণমূল। তবে মেঘালয় বিধানসভায় প্রথমবার লড়ে ৫ টি আসনে জিতেছে তাঁরা। অন্যদিকে ত্রিপুরায় লাগাতার দ্বিতীয়বার ক্ষমতা ধরে রাখল বিজেপি। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget