এক্সপ্লোর

ED on Manik: ফের জামিনের আবেদন মানিকের, বিরোধিতা ইডির

Manik Bhattacharya in Court: ‘অযোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি করা হয়েছে, এটা বিরাট দুর্নীতি', অযোগ্য প্রার্থীদের নিয়োগে মানিকের ভূমিকা কী ?

কলকাতা: ফের জামিনের আবেদন মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya), বিরোধিতা ইডির (ED)। ‘অযোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি করা হয়েছে, এটা বিরাট দুর্নীতি (Corruption) । ২০১৪-র টেটের (TET) পর ৩২৫ জন অযোগ্য প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগ। অযোগ্য প্রার্থীদের নিয়োগে মানিকের ভূমিকা কী ? খতিয়ে দেখতে আরও জেরা প্রয়োজন। যাঁদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে’, আদালতে সওয়াল ইডির (ED) আইনজীবীর (Lawyear)। 

ইডির নজরে মানিকের ছোটভাই, জামাই, জামাইয়ের বাবাও । ‘এই ৩ জন মানিকের অ্যাকাউন্ট যাবতীয় আর্থিক লেনদেন দেখতেন। ' ওই তিনজনের অ্যাকাউন্টেও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, দাবি ইডির। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নগদে নেন মানিক ভট্টাচার্য’, আদালতে তালিকা দিয়ে দাবি ইডির আইনজীবীর। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে ফের আদালতে পেশ। ইডি সূত্রে খবর, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বয়ানকেই হাতিয়ার করতে চলেছে তারা। ডিএলএড কলেজে ভর্তির জন্য নগদ টাকা নিতেন মানিক, তাপসের এই বয়ানকে সামনে রেখেই আজ আদালতে সওয়াল করবে ইডি। সেই সঙ্গে তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে রেখে ফের জেরা করার আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খবর সূত্রের। 

প্রসঙ্গত, মানিক-মামলায় এখন ED’র প্রধান হাতিয়ার তারই ঘনিষ্ঠ তাপস মণ্ডল। আর সেই তাপস মণ্ডলই ( Tapas Mondal ) এবিপি আনন্দকে ( ABP Ananda )  দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি সভাপতি সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করলেন!  মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya )  হেফাজতে চাওয়ার সময় ED’র আইনজীবী আদালতে বলেছিলেন,  মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থার অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকা পাওয়া গেছে। ২০১৮ সালে, বেশ কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি বাবদ এই টাকা নেওয়া হয়। কিন্তু, টাকা নেওয়ার পর কোনও কাজ হয়নি। এবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই আরও খোলসা করে, বিস্ফোরক তথ্য সামনে আনলেন মানিক ভট্টাচার্যর একদা ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

আরও পড়ুন, ‘নেতা নয়, বিরোধী সমর্থকদের সঙ্গে কথা বলে, ভালবেসে কাছে টেনে নিতে হবে’ : মুখ্যমন্ত্রী

তাঁর দাবি, 'পর্ষদের অফিসের পাঁচতলায় একটি এজেন্সি কাজ করত। তারাই এই ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়ে সব দেখত। যাদের ঠিক করে দিয়েছিল সভাপতি হিসেবে মানিকবাবুই।' তাঁর আরও দাবি, নিজে টাকা নেওয়ার পাশাপাশি, তৃণমূল বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য নিজের পদ এবং প্রভাবকে কাজে লাগিয়ে, ছেলেরও আয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন! কীভাবে ?তাপসের দাবি,কলেজগুলোর পরিকাঠামোগত উন্নয়নের জন্য একুয়ার্স সল্যুশন কন্সালটেন্সি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সব কলেজ কে তারা সেই পরিষেবা দেয়নি। সেই বাবদ টাকা চেকে মেটানো হয়েছে। পরে শুনেছি সেটা মানিকবাবুর ছেলে সৌভিকের।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget