এক্সপ্লোর

Arpita Mukherjee: শুধু টাকাই নয়, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার প্রচুর দলিল !

ED on Arpita Mukherjee: অর্পিতার ফ্ল্যাট থেকে এখনও অবধি ২০ কোটি টাকা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর দলিল।

কলকাতাঃ পার্থ (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে এখনও অবধি ২০ কোটি টাকা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর দলিল। এই দলিলগুলি ভ্যালুয়েশন কি, আরও কত পরিমাণ অর্থের দলিল এগুলি, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। এদিন দুপুরেই বেলঘরিয়ার ফ্ল্যাটে কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে অর্পিতার ঘরে তালা ভেঙে তল্লাশি চালায় ইডি (ED) । সেই দুপুর থেকে এখনও অবধি টাকার পরিমাণ তো বাড়ছেই, উদ্ধার হয়েছে বিপুল সোনা। এবার সঙ্গে যোগ হল দলিলও।

আরও পড়ুন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে, বেলঘড়িয়া না টালিগঞ্জ ? : শুভেন্দু অধিকারী

এদিন টালিগঞ্জের ফ্ল্যাট থেকে  টাকা উদ্ধারের পর দুপুরেই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। সন্ধে প্রায় সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল টাকা গোনা। রাত সাড়ে নটার পার হয়ে গেলেও শেষ হয়নি সেই কাজ। এখনও চলছে টাকা গোনা।  এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট ঘিরে উঠছে প্রশ্নের সমুদ্র। এখনও পর্যন্ত সেখান থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। আরও টাকা উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে বলে ইডি সূত্রের খবর। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি নগদ উদ্ধার হয়েছে।  রাত দশটা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২০ কোটি উদ্ধার হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত ৪২ কোটি নগদ উদ্ধার হয়েছে। মূলত পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট, পৈতৃক বাড়ি, ও কসবার অফিস।

জমি-বাড়ির দলিল বাজেয়াপ্ত করেন ইডি-র আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে শিক্ষা দফতরের খাম। ইডি-র দাবি, পার্থ ও অর্পিতা, দু’জনের বাড়ি থেকেই যৌথ নামে বেশ কিছু নথি মিলেছে। এর কারণ জানতে চান ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, পার্থর সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা বছর দশেক ধরে। এর মধ্যে আর্থিক লেনদেন, নামে-বেনামে সম্পত্তি, যৌথ সম্পত্তির হদিশ মিলেছে। ইডি সূত্রে খবর, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৩টি ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় কিছু লেখা রয়েছে। সেগুলির অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।এছাড়া, উদ্ধার হয়েছে ৩৭টি ফাইল ফোল্ডার, সেখানে প্রায় ২৬০০ পাতার নথিতে কী রয়েছে, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে একজন ইডি অফিসারকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget