এক্সপ্লোর

Kolkata News: হোটেলে নিয়ে তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, 'ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেল' ! খোদ অভিযুক্তকেই 'সাহায্য' TMC নেত্রীর ?

Molestation Case TMC Leader Accused: সোনারপুরের বাসিন্দা তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, পাশে পেলেন কাউকে, উল্টে শাসকনেত্রীর বিরুদ্ধেও উঠল বিস্ফোরক অভিযোগ !

সমীরণ পাল, কলকাতা: সোনারপুরের বাসিন্দা তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ হোটেল মালিকের বিরুদ্ধে। এদিকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় প্রভাবশালী নেতাদের নামও উঠে এসেছে।  নির্যাতিতা খোদ এক তৃণমূল নেত্রীর নামে গুরুতর অভিযোগ তুলেছেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁর। তবে গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই, অভিযোগ অস্বীকার দমদম-ব্যারাকপুরের জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী।  

আরও পড়ুন, বঙ্গে অমিত শাহ, সস্ত্রীক জামাইষষ্ঠীতে দিলীপ, নেই স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও কর্মসূচিতে

নির্যাতিতার অভিযোগ, 'আমার সঙ্গে প্রথমে আলাপ হওয়ার পরে, দুবার আমি ওনার অফিসে যাই। তারপর উনি জোর জবরদস্তি ধর্ষণ করেন। সেটাতে আমি ভেঙে পড়ায়, উনি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, একটা সম্পর্কে এগোন। এরপর আমি যখন বলি আমাকে বিয়ে করে রেজিস্ট্রি ম্যারেজ করতে,  তখন উনি আমার কিছু প্রাইভেট ফটো তুলে নিয়েছিলেন, সেগুলি নিয়ে আমায় ব্ল্যাকমেল করেন। এবং বারংবার এভাবে অত্যাচার করেন। কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, ওনার হোটেল। ওখানেই উনি আমাকে ডাকতেন, বারংবার। ওখানে আমি যেতাম। ওখানেই উনি আমার ভিডিওটি তুলেছিলেন। ওখানেই আমার সঙ্গে এই ধরণের জিনিসগুলি করেছেন দিনের পর দিন।'

তিনি অভিযোগ জানিয়ে আরও বলেন,' বিভিন্ন রকমের পলিটিক্যাল লোকেরা আমাকে ভয় দেখাতেন।উনি বলতেন, ওনার সঙ্গে সব পলিটিক্যাল লোক আছে। নাগেরবাজার এলাকায় এক তৃণমূল নেত্রী, উনি আমাকে ওনার বাড়িতে ডাকেন। বলেন যে এই জিনিসটা মিটিয়ে দেবেন। আমি যখন ওখানে যাই, উনি আমাকে একটা ব্লাইন্ড কোর্ট পেপারে জোর জবরদস্তি সই করান। বলেন যে, এটা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবেন। তখন আমি না বলি। আমি ব্লাইন্ড কোর্ট পেপারটা চাই।.. ওনার বাড়ির সামনে ওয়েট করায়, উনি ওখানকার লোক দিয়ে, আমাকে এবং আমার মায়ের উপর অত্যাচার করেন।এবং তাতেও আমরা বাড়ির সামনে থেকে না যাওয়ায়, উনি নাগেরবাজার থানা থেকে, পুলিশ অফিসার পাঠিয়ে আমাকে চার-পাঁচ ঘণ্টা ওখানে বসিয়ে রাখেন।'

সম্প্রতি দু দুটো মর্মান্তিক ঘটনার মুখোমুখী হয়েছিল কোচবিহার ও উত্তর ২৪ পরগনা। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে ৫ লক্ষ টাকা নিয়ে প্রথমে চলেছিল প্রতারণা। ১৪ মার্চ ইন্টারভিউয়ের কথা বলে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ভয় দেখিয়ে ধর্ষণ, প্রতিবাদ করলে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এরপরেই দিনহাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। গ্রেফতার হন তৃণমূল নেতা। গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের আটিয়াবাড়ি অঞ্চল সভাপতি আব্দুল মান্নান। ধর্ষণের ধারায় মামলা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget