এক্সপ্লোর

Naushad in Court: 'আইনের পথেই হাঁটবেন', জেল হেফাজতের শেষে আজ ফের কোর্টে পেশ নৌশাদকে

Naushad Siddique in Court: দশ দিনের জেল হেফাজতের শেষে আজ আবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হল নৌশাদ সিদ্দিকিকে, কী বললেন বিধায়ক ?

কলকাতা: দশ দিনের জেল হেফাজতের (Jail Custody) শেষে আজ আবার ব্যাঙ্কশাল আদালতে (Court) পেশ করা হল বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddique) । আদালতে প্রবেশের সময় নৌশাদ বলেন, 'তিনি ভেবেছিলেন বিধানসভার অধ্যক্ষ তাঁর কাস্টডিয়ান হিসাবে কথা বলবেন। কিন্তু তিনি কী বলেছেন জানা নেই। তবে তিনি নিজে আইনের পথেই হাঁটবেন।'

কয়েকদিন আগেই নৌশাদের ইস্যুতে মুখ খোলেন বিধানসভার অধ্যক্ষ। 'নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালত বিচার করবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, বিধায়ক বলে কোনও বিশেষ সুবিধা পাবেন না। তাঁর নেতৃত্বে এত বড় ঘটনা ঘটেছে, যা কলকাতার মানুষ বহুদিন দেখেনি। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই ধরনের ঘটনার নেতৃত্ব দেওয়া অত্যন্ত নিন্দনীয়', মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। 

সম্প্রতি নৌশাদ সিদ্দিকির গ্রেফতারি মামলায় হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য। 'একটা ঘটনায় ৮৮ জন গ্রেফতার? প্রতিরোধমূলক গ্রেফতারির ক্ষেত্রে এতদিন ধরে ৮৮ জন জেলে ? এই ধরনের ঘটনায় ১-২ জন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু ৮৮ জন? এই ৮৮ জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো?' রাজ্যকে প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের। পাশাপাশি নৌশাদের আইনজীবীকেও প্রশ্ন করেছেন বিচারপতি। 'একজন নেতা বা বিধায়কের এ ধরনের ভূমিকা হয়? গণতন্ত্রের নামে এধরনের আচরণ করা যায়? প্রতিবাদের নামে এ ধরনের অনিয়মিত আচরণ করা যায় কি?' নৌশাদের আইনজীবীকে প্রশ্ন তোলেন বিচারপতি। 'এটা একজন নেতার কাছ থেকে আশা করা যায় না', মন্তব্য বিচারপতি বাগচীর। বুধবার মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন, দেওয়া হল না সাক্ষ্য, আদালতের পথেই অসুস্থ অভিজিৎ সরকারের মা

প্রসঙ্গত, ২২ জানুয়ারি, সেদিন ছিল শনিবার। ভাঙড়ে তৃণমূলের সঙ্গে ISF-এর সংঘর্ষের আঁচ এসে পড়েছিল ধর্মতলায়। ISF-এর অবরোধ, পুলিশের লাঠি-কাঁদানে গ্যাসে। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল শহরের প্রাণকেন্দ্র। সেদিন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। মাঝে কেটে গেছে গোটা একটা সপ্তাহ। নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে একাধিক আন্দোলন-কর্মসূচি করেছে ISF। ঘণ্টায় ঘণ্টায় রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন পিরজাদারা। যদিও, আদালতের নির্দেশে এখনও পুলিশ হেফাজতেই রয়েছেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ একাধিক কর্মী-সমর্থক। বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তৃণমূল ও পুলিশের যোগসাজশে পঞ্চায়েত ভোটের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক অভিযোগ করে আইএসএফ। অভিযোগ মানতে নারাজ তৃণমূল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget