এক্সপ্লোর

Kolkata News: নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য, খুনের দিন ঘটনাস্থলে ছিল ৬ জন, জেরায় স্বীকার দুই অভিযুক্তের

Newtown News: স্বর্ণ ব্যবসায়ীকে খুনের পরের দিন, গ্রেফতার হওয়া বিডিও ঘনিষ্ট ঠিকাদার তুফান থাপা, ড্রাইভার রাজু ঢালির সঙ্গে বিমানবন্দরে পৌঁছয়, খবর পুলিশ সূত্রে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের দিন ঘটনাস্থলে ছিল ৬ জন, জেরায় স্বীকার দুই অভিযুক্তের। গ্রেফতার গাড়ির চালক রাজু ঢালি দক্ষিণবঙ্গের বাসিন্দা, বাকি ৫ জন উত্তরবঙ্গের বাসিন্দা, খবর পুলিশ সূত্রে। ঘটনার দিন স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট, লাঠি দিয়ে মারধর করা হয়েছিল, জেরায় স্বীকার অভিযুক্তদের, দাবি পুলিশের। মারধরের সময় আচমকা মাথায় পিছনে আঘাত পান স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা, সংজ্ঞাহীন হয়ে পড়েন ব্যবসায়ী, খবর পুলিশ সূত্রে। এরপর তাঁর দেহ নিয়ে নীলবাতি লাগানো গাড়িতে করে নিয়ে গিয়ে যাত্রাগাছিতে খালের ধারে ফেলে দেওয়া হয়, খবর পুলিশ সূত্রে। স্বর্ণ ব্যবসায়ীকে খুনের পরের দিন, গ্রেফতার হওয়া বিডিও ঘনিষ্ট ঠিকাদার তুফান থাপা, ড্রাইভার রাজু ঢালির সঙ্গে বিমানবন্দরে পৌঁছয়, খবর পুলিশ সূত্রে।

গত ২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। যদিও তিনি অভিযোগ করেছেন যে, তিনি ষড়যন্ত্রের স্বীকার। তাঁকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনায় বিডিও ঘনিষ্ঠ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রাজু ঢালি কলকাতায় এলে BDO যে গাড়ি চড়তেন, সেই গাড়ির চালক ছিলেন, দাবি পুলিশ সূত্রে। আরেক ধৃত তুফান থাপা BDO-ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার, খবর পুলিশ সূত্র। খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ ধৃতদের, দাবি পুলিশের। ধৃত ২ জনের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। ধৃত রাজু ঢালি ও তুফান থাপার ২০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের। 

স্বর্ণ ব্যবসায়ীকে গত মঙ্গলবার দুপুর ১টার আগে দত্তাবাদে সোনার দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ব্যবসায়ীকে তোলার জন্য এসেছিল দুটি গাড়ি, ফুটেজে মিলেছে এমনই তথ্য, জানিয়েছে পুলিশ। ব্যবসায়ীকে দুপুর ১ টা ২০ মিনিট নাগাদ নিউ টাউন AB ব্লকের ফ্ল্যাটে নিয়ে আসা হয়। ২৮ মিনিটের ব্যবধানে সল্টলেক দত্তাবাদ থেকে নিউটাউনের ফ্ল্যাটে আনা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীকে। গাড়ি থেকে কলার ধরে নামিয়ে নিউটাউনের ফ্ল্যাটে ঢোকানোর ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। দুটি গাড়ির সঙ্গে ছিল ৪টি বাইক, সবকটি বাইকের নম্বর প্লেট স্থানীয় নম্বর প্লেট নয়, জানিয়েছেন তদন্তকারীরা। রাত সোয়া ৯টা অর্থাৎ ৯ টা ১৫ মিনিট নাগাদ ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে ব্যবসায়ীকে বার করার ছবিও সিসিটিভি ফুটেজে স্পষ্ট ভাবে ধরা পড়েছে। ফ্ল্যাট থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া গিয়েছিল। স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয়েছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget