এক্সপ্লোর

Online Lottery: শহরজুড়ে বেআইনি অনলাইন লটারি দোকানে হানা কলকাতা পুলিশের, ধৃত ৭

Kolkata Police on Illegal Lottery Case: বেআইনি অনলাইন লটারিতে শহরজুড়ে কলকাতা পুলিশের তল্লাশি অভিযান। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতাঃ বেআইনি অনলাইন লটারিতে শহরজুড়ে কলকাতা পুলিশের তল্লাশি অভিযান (Kolkata Police)। গতকাল রাতে তিলজলা থানা এলাকার চৌবাগা রোড, গড়িয়াহাট থানা এলাকার বন্ডেল রোড ও দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম, এই তিন জায়গায় অনলাইন লটারির দোকানে হানা দেয় পুলিশ। ৭ জনকে গ্রেফতার করা হয় (Arrested 7)। প্রায় আড়াই লক্ষ টাকা উদ্ধার। বাজেয়াপ্ত এলইডি মনিটর, সিপিইউ, কি বোর্ড-সহ একাধিক সরঞ্জাম।

 বেআইনি অনলাইন লটারির জেরে ইতিমধ্য়েই শহরে সক্রিয় অভিযান চালাল কলকাতা পুলিশ

 বেআইনি অনলাইন লটারির জেরে ইতিমধ্য়েই শহরে সক্রিয় অভিযান চালাল কলকাতা পুলিশ। তবে শুধু মহানগরেই নয়, এর আগে অন্যান্য জেলাতেও এই ঘটনা ঘটেছে। মালদায়  এলাকায়  বেআইনি অনলাইন লটারির ব্যবসা বন্ধ করতে অভিযান চালায় ইংরেজবাজার পুলিশ। প্রসঙ্গত, লটারি হোক কিংবা অনলাইনের কোনও না কোনও টোপ দিয়ে এর আগেও একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে। ভুয়ো কল সেন্টার থেকে শুরু করে ভুয়ো পলিসি অ্যাজেন্ট, এসবই ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। প্রতারণার শিকার হয়েছেন একাধিক মানুষ। তবে ডিজিটালাইজেশনের যুগে একাধিক এহেন ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। যদিও তা পুরোপুরি থামানো যায়নি। তিলজলা থানা এলাকার ঘটনাই ফের তার জ্বলজ্যান্ত প্রমাণ।

আরও পড়ুন, 'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু

রাজ্যে এর আগে টাকার লোভে অনলাইনে শিকার হয়েছে সাধারণ মানুষ, লক্ষ লক্ষ টাকার প্রতারণা

রাজ্যে এর আগে টাকার লোভে অনলাইনে শিকার হয়েছে সাধারণ মানুষ। অবিকল আসল লোগো-সহ ভুয়ো সংস্থার জালে এর আগে জড়িয়ে পড়েছিল দক্ষিণ ২৪ পরগণাবাসী। বেশ কয়েক লক্ষ টাকা হারানোর অভিযোগ। ফোনে ফোনেই অনলাইনে ভুয়ো এজেন্সিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারণার শিকার হন তারা। পাশাপাশি শহর কলকাতায় আরও অনলাইন ভুয়ো সংস্থায় শিকার হয়েছেন আরও অনেকে। মূলত কখনও লটারি কখনও বিমা সংস্থার আড়ালে লুঠ চালিয়ে এই সাইবার অপরাধীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকও এর আগে ভুয়ো কল পেয়ে প্রতারণার শিকার হন। ট্রু কলারে ব্যাঙ্কের নাম দেখেই অজান্তে ফাঁদে পা দেন তিনি। অপরাধীরা লুঠের পদ্ধতিতে বদল আনে। আসলে ট্রু কলারে ব্যাঙ্কের নাম সেভ করেন অপরাধীরাই। সেই অছিলায় টাকা লুঠের ফাঁদ বাধে। 

 

বিস্তারিত আসছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget