এক্সপ্লোর

SSC Scam: 'আদালতে এসে ইয়ার্কি হচ্ছে?', গাজিয়াবাদে উদ্ধার হওয়া OMR শিট প্রকাশের নির্দেশ বিচারপতির

HC on OMR Sheet on SSC Scam: গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া গ্রুপ ডি-র ৪ হাজার ৪৮৭টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ।, এসএসসি গ্রুপ ডি মামলায় কড়া বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

কলকাতা: এসএসসি গ্রুপ ডি মামলায় (SSC Group D Case) কড়া বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu)।  ইতিমধ্যেই 'ঘুষ দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের সরাসরি জিজ্ঞাসা করুন, কাকে টাকা দিয়েছে ? কাদের টাকা দিয়েছে জানতেই হবে সিবিআইকে (CBI)', এসএসসি গ্রুপ ডি মামলায় মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।

'আদালতে এসে ইয়ার্কি হচ্ছে?'

এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জল গড়িয়েছে অনেকদূর। গতবছর পুজোর আগে থেকেই এই মামলায় একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। একের পর একজন গ্রেফতার হলেও, বিরোধীদের তরফে দাবি উঠেছে, 'কেন মাথাগুলিকে ধরা হচ্ছে না ?', কোথাও যেনও শিরোনামে এসেও, রয়ে গিয়েছে মিসিং লিঙ্ক। কারণ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর  যখন মুখ খুলেছেন, তখন প্রথম কথাটাই বলেছেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' তাহলে প্রশ্নটা রয়েই যাচ্ছে, যদি এটা 'ষড়যন্ত্র' হয়, তাহলে কে এই 'ষড়যন্ত্রের' স্রষ্ঠা ? একদিকে, দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীদের প্রতিবাদ বিক্ষোভ চলছে। কিন্তু নিয়োগ হচ্ছে কই ? গতবছর থেকেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আর এবার  এসএসসি গ্রুপ ডি মামলায় কড়া প্রতিক্রিয়া দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 'পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আবার আদালতে এসে কথা বলছে, ইয়ার্কি হচ্ছে?', অবৈধ চাকরিপ্রাপকদের উদ্দেশে মন্তব্য বিচারপতি বসুর। 'সব অবৈধ চাকরিপ্রাপকদের সরিয়ে দিলে শূন্যপদে কত দ্রুত নিয়োগ সম্ভব ? এদের সরাতে কেন নিজেরাই উদ্যোগী হচ্ছে না এসএসসি?', এসএসসিকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া গ্রুপ ডি-র ৪ হাজার ৪৮৭টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ। ৩১ জানুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

আরও পড়ুন, আমরা কি চোর ? পুলিশ টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার পথে প্রশ্ন চাকরিপ্রার্থীদের

একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে শাসকদলের নেতা কর্মীদের

 প্রসঙ্গত, রাজ্যে একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে শাসকদলের নেতা কর্মীদের। গরুপাচার মামলা, কয়লাপাচার মামলা-সহ একাধিক মামলায় বেগ পেয়েছে মূলত একুশ সালে। একদিকে গেরুয়া তথা বাকি বিরোধী দলের ভরাডুবি এবং অপরদিকে, তৃণমূলের বিপুল জয়। আর এমনই এক সন্ধিক্ষণে একাধিক দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় ভূমিকা নেয়। ভোট পরবর্তী হিংসার মামলা তো বটেই, সঙ্গে বড় আকার ধারণ করে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। তবে এসএসসি মামলায় একাধিক জন ধরা পড়লেও, রাজ্যের নিয়োগ নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছেন প্রতিবাদী চাকরি প্রার্থীরা। এবং একুশের একদম শেষে বিষফোঁড়ার মত সামনে আসে আবাস দুর্নীতি ইস্যু। সব মিলিয়ে চাপের মুখে শাসকদল। 

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget