এক্সপ্লোর

Kolkata News: সাতসকালে মানিকতলার কাছে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় গুরুতর জখম স্কুলছাত্র

Road Accident: আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। লরির চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। 

হিন্দোল দে, কলকাতা : সাতসকালে মানিকতলার কাছে ভয়াবহ দুর্ঘটনা। বেঙ্গল কেমিক্যাল মোড়ে লরির ধাক্কায় গুরুতর জখম স্কুলছাত্র। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। পিছন থেকে বাইকে ধাক্কা বেপরোয়া লরির। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ওই ছাত্র। তখনই ওই ছাত্রকে পিষে দেয় লরিটি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। লরির চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। 

বুধবার সাতসকালে মানিকতলার কাছে ভয়াবহ দুর্ঘটনা। বেঙ্গল কেমিক্যাল মোড়ে সকুল ছাত্রকে পিষে দিল লরি। স্থানীয় সূত্রে খবর,বাবার বাইকে চেপে স্কুলে যাচ্ছিল বছর বারোর ওই কিশোর। সেই সময় পিছন থেকে একটি লরি বাইকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে বিধাননগর মিউনিসিপ্যাল সকুলের ওই ছাত্র। তখনই তাঁকে পিষে দেয় লরিটি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। লরির চালককে পাকড়াও করে ফুলবাগান থানার হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বাজেয়াপ্ত করা হয়েছে লরিটিকে। 

আহত কিশোরের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। বাবার বাইকে চড়ে স্কুলে যাচ্ছিল বছর ১১- ১২- র ওই কিশোর সৃঞ্জয় দত্ত। সেই সময়েই পিছন থেকে আসা লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ওই কিশোর। বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। মানিকতলা মেন রোডে এই ঘটনা ঘটেছে। কাঁকুড়গাছির দিক থেকে আসছিল বাইকটি। পিছনেই ছিল পণ্যবাহী লরিটি। ফুলবাগান থানার অন্তর্গত এলাকায় ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। মানিকতলা মেন রোডের উপর থাকা একটি স্পিড ব্রেকারেই ঘটনার সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং উল্টোডাঙা ট্র্যাফিক গার্ড সূত্র খবর, বাইক এবং লরি দুটোই আসছিল কাঁকুড়গাছির দিক থেকে। পিছন থেকে পণ্যবাহী লরিটি ধাক্কা মারে বাইকে। বাবা পড়ে যান বাঁদিকে। ডানদিকে পড়ে যায় ওই কিশোর। তার ডান পায়ের উপর দিয়ে চলে যায় লরিটি। 

স্থানীয়রাই গোটা ঘটনা দেখতে পেয়ে দ্রুত লরিটিকে দাঁড় করায়। চালককে পাকড়াও করে তুলে দেয় পুলিশের হাতে। লরিটি আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ঘাতক গাড়ির চালককেও। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। লরির গতি বেশি ছিল কিনা, লরিটি ওই বাইকটিকে ওভারটেক করতে গিয়েছিল কিনা, সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
Advertisement

ভিডিও

WB News : পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভূতপূর্ব মোড়,ভোটযুদ্ধের আগে 'ধর্মযুদ্ধের' আঁচে ফুটছে রাজনীতি
SIR News: 'রাত ১০টার পরে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে', SIR নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশন
Bengal SIR:এক শ্রেণির BLO, AERO-রা বেনিয়ম করেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে ধরা পড়বেই: শুভেন্দু
Bowbazar News: বউবাজারে ফের বাড়ি বিপর্যয়, ঘটনাস্থলে KMRCL। বাড়ি ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা
Bengal SIR: শীঘ্রই খসড়া ভোটার তালিকা প্রকাশ, তার আগে ডুপ্লিকেট ভোটারের খোঁজে তৎপর নির্বাচন কমিশন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Indigo Share Price : আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
আজও ধস ইন্ডিগোর শেয়ারে, দাম পড়ল ৭%, স্পাইসজেটের শেয়ারে ১২ শতাংশ বৃদ্ধি
SIP Calculator : আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
আপনিও ১০ বছরে পেতে পারেন ১ কোটি টাকা, মাসে কত বিনিয়োগ করতে হবে জানেন ? 
Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
IndiGo Crisis: ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
ইন্ডিগো সংকটের ফল ! বিমানযাত্রীদের জন্য ভাড়া বেঁধে দিল সরকার, কত পড়বে টিকিটের দাম ?
Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রধানমন্ত্রী মোদি করলেন এই ঘোষণা
Zero Balance Accounts : জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য সুখবর, RBI করেছে নতুন ঘোষণা
Indigo Flight Crisis: কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান ! আজও চরম দুর্ভোগে যাত্রীরা
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Embed widget