এক্সপ্লোর

Kunal Sajal: কুণাল ও সজলের সাক্ষাৎ ঘিরে বিতর্ক চরমে ! দুজনের কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল

Sajol Kunal Meeting Controversy: ঘরোয়া অনুষ্ঠানে তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বিজেপি নেতা সজল ঘোষের সাক্ষাৎ ঘিরে বিতর্ক চরমে।ইতিমধ্যেই দুজনের কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল।

কলকাতা: ঘরোয়া অনুষ্ঠানে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ও বিজেপি নেতা সজল ঘোষের (Sajol Ghosh) সাক্ষাৎ ঘিরে বিতর্ক চরমে। বড়দিনের একটি অনুষ্ঠানে সজল-কুণাল সাক্ষাৎ। বিজেপির উত্তর কলকাতার প্রাক্তন জেলা সভাপতি শিবাজি সিংহ রায়ের অনুষ্ঠানে দুজনের দেখা। দুজনকেই আমন্ত্রণ জানান শিবাজি, অনুষ্ঠানে দুজনের দেখা হওয়া ও কথাবার্তা ঘিরে বিতর্ক।

রাজনৈতিক নেতা নেত্রীরা সবসময় কমবেশী বিতর্কের চরমে থাকেন। তার উপর যদি শাসকদলের কারও ঘরোয়া অনুষ্ঠানে পৌঁছে যান কোনও বিরোধী দলনেতা বা নেত্রী। তাহলে তো আর কথাই নেই। এর আগেও বহুবার এমন দৃশ্য দেখেছে কলকাতা। তবে একুশের বিধানসভা ভোটের আগে কোনও শাসক ও বিরোধী সাক্ষাৎ মানে যে নির্ঘাত দলবদলুদের ঘরে নাম লেখানো ছাড়া আর কিছুই নয়, তার উদাহরণ ভুরিভুরি। সেই তালিকায় রাজীব, মুকুল থেকে আরও একাধিক নাম । তবে একুশের ভোটের পরে সেই বিতর্কের আঁচ একটু কমে।

ঠিক একবছর আগে তৃণমূল (TMC) নেতা সব্যসাচী দত্তের বাড়ির পুজোতে উপস্থিত হন বিজেপি (BJP) নেত্রী  অঞ্জনা বসু (Anjana Basu)। এরপরে উঠে আসে সেই স্বাভাবিক প্রশ্ন, তাহলে কি তৃণমূলে কি যোগ দিচ্ছেন অঞ্জনা ? এদিকে অঞ্জনা বসু রাজনীতির পাশপাশি অভিনয় জগতের সঙ্গেও যুক্ত। যুক্তিটা একটু বাদেই প্রয়োজন হবে। একই বছরে বিশ্বকর্মা পুজোয় ঘটে আরেক আলোড়ন। কামারহাটির তৃণমূলের বিধায়াকের সঙ্গে ছবি পোস্ট করেন বিজেপি নেত্রী শ্রাবন্তী। তারপরেই ফের রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এই দুটি ইস্যুতেই একপক্ষ অভিনয়-তথা রাজনীতির সঙ্গে যুক্ত। অর্থাৎ মদন-সব্যসাচী শুধুই ঘাসফুল। তাই বিষয়টায় এই যুক্তিটাই পরে দেওয়া হয়। রাজনীতির বাইরে সৌজন্য সাক্ষাত ! যদিও এই সাক্ষাত বিতর্ক একুশ ছাড়িয়ে বাইশেও রেশ রেখেছে। রাজনীতির ছায়া পড়েছে 'প্রজাপতি' ছবিতেও।  

আরও পড়ুন, রিয়েলিটি শো'তে সুযোগের নামে প্রতারণা ! অভিযোগ দায়ের নামী টিভি চ্যানেলের

আর এবার বাইশের শেষে কুণাল ও সজল সাক্ষাৎ ঘিরে বিতর্ক ! ইতিমধ্যেই দুজনের কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল। 'যেখানে খাবারের গন্ধ, সেখানেই বিনা আমন্ত্রণে পৌঁছে যান কুণাল', সজলের বক্তব্য ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ কুণাল ঘোষের। পরে ক্ষমা চেয়েও কুণালের রাজনৈতিক সৌজন্য নিয়ে প্রশ্ন তুললেন সজল ঘোষ। তবে ব্যাক্তি বিশেষে শাসক ও বিরোধী দলের সাক্ষাৎ আরও চরমে ওঠে যখন কিছু বিতর্কিত রাজনৈতিক অতীত থেকে যায়। গত বছর অগাস্ট মাসেই তৃণমূল বিজেপি বচসা ঘিরে ধুন্ধুমার হয়। বাড়ির দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। যদিও তারপর অনেকজলই গঙ্গা দিয়ে বেরিয়েছে। তাই এরপর স্বাভাবিকভাবেই শাসক-ও বিরোধী নেতার এই সাক্ষাৎ বিতর্ক তুলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget