এক্সপ্লোর

TET Agitation: আন্দোলনকারীদের সাক্ষাৎ সুকান্তর, 'বিপথে চালিত করার চেষ্টা', বললেন শান্তনু

Santanu Attacks Sukanta on TET Agitation: নিজে গিয়ে বিভ্রান্ত করে বিপথে চালিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য শান্তনুর। 

কলকাতা: সল্টলেকের (SaltLake) করুণাময়ীতে টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ চতুর্থ দিন। অনশনের ৫২ ঘণ্টা, ধর্নার ৭৩ ঘণ্টা পার। এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আন্দোলনকারী। পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে চাকরিপ্রার্থীদের, জানিয়েছে পর্ষদ। দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছি, ফের ইন্টারভিউ কেন? প্রশ্ন আন্দোলনকারীদের। এদিন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার (Saukanta Majumdar) এবং পর্ষদকে তোপ দাগেন রাজ্য বিজেপির সভাপতি। পাল্টা নিশানা করলেন তৃণমূলের হেভিওয়েট শান্তনু সেন (Santanu Sen)। 

শান্তনু সেন বলেন,  বিজেপির সাংসদ সৌমিত্র খায়ের মতামত অনুযায়ী, বিজেপির একজন অযোগ্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আজকে ওই আন্দোলনকারীদের কাছে গিয়েছেন। এর আগে বিজেপির ক্যাডাররা যে মাংস বিক্রি করে, যে  ঘুঘনি বিক্রি করে তাঁদের আন্দোলনকারীদের মাঝে পাঠিয়ে দিয়েছিল।  এখন দেখছে যে, নিজেকে যেতে হবে, কারণ না হলে ঘোলা জলে রাজনীতি করা যাবে না বলে তোপ দাগেন শান্তনু সেন। তাই সরাসরি নিজে গিয়ে বিভ্রান্ত করে বিপথে চালিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য শান্তনুর। 

 প্রসঙ্গত, সুকান্ত বলেন, 'হীরক রাজার দেশেও রাজা তার নিজের মূর্তি তৈরি করেছিলেন। জনগণ সেখানে স্লোগান দিয়েছিলেন দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। আমরাও এ রাজাকে খান খান করে ছাড়বো। এই রানিকে খানখান করে ছাড়বো। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। ধমকানো, চোখ দেখানো, আমরা এক বছর দেখে নিয়েছি আর দেখতে রাজি নয়। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, আমরা শান্তিপ্রিয় মায়ের ছেলে আমরা।  কিন্তু প্রয়োজনে অস্ত্র হাতেও তুলতে ভয় পায় না।মায়ের উপর যখন আঘাত আসবে তখন আমরা অস্ত্র ধরতে বাধ্য হব।'

আরও পড়ুন, 'নিজের ওয়ার্ডে জিততে পারেন না', সুকান্তর হুঁশিয়ারির পর নিশানা কুণালের

চাকরি ইস্যুতে তিনি আরও বলেন, 'যারা অনশন করছে চাকরি হয়নি যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কথা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, রাজ্য সভাপতি হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ক্ষমতায় এলে কেউ চুরি করে চাকরি করতে পারবে না। কেন্দ্রীয় সরকার যখন অনলাইনে পরীক্ষা নেয় সেই রকম অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করব যাতে উপযুক্ত তারাই চাকরি পাবে। ঘুষ দিয়ে চাকরি করতে পারবে না। যখন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget