এক্সপ্লোর

Kunal Ghosh:'নিজের ওয়ার্ডে জিততে পারেন না', সুকান্তর হুঁশিয়ারির পর নিশানা কুণালের

Kunal on Sukanta on Panchayat Election issue:   'মায়ের উপর আঘাত এলে হাতে অস্ত্র তুলতে বাধ্য হব',পঞ্চায়েত ভোটের ইস্যুতে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারির পর কী প্রতিক্রিয়া কুণালের ?

কলকাতা:  পঞ্চায়েত ভোটের ইস্যুতে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারির পর কড়া প্রতিক্রিয়া কুণাল ঘোষের (Kunal Ghosh)। উল্লেখ্য,পঞ্চায়েত ভোটে (Panchayat Election) কাঠি পড়তেই অস্ত্র-হুঙ্কার, প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি, রাজ্য বিজেপির সভাপতির সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। বর্ধমানে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ধমক-চমক আর দেখতে রাজি নই। মায়ের উপর আঘাত এলে হাতে অস্ত্র তুলতে বাধ্য হব।' এরপরেই মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। 

এগুলি আসলে নাচতে না জানলে , উঠোন বাঁকা : কুণাল ঘোষ

কুণাল ঘোষ বলেন, এর আগেও আমি বলেছি, সুকান্ত শিক্ষানবিশ। গতকাল তো দেখলাম, ওদের দলের লোকজন, সৌমিত্র খা বলে ওদের দলের সদস্য বলছেন, অনভিজ্ঞ। তো তাঁর মুখ থেকে আর কী কথা বের হবে, বলে এদিন সুকান্তকে কটাক্ষ করেন কুণাল।  এই একুশের বিধানসভা ভোট গেল, তখন তো কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দীর্ঘ দফায় ভোট করেও তো এরা হেরেছে বলে তোপ দাগেন তিনি।  সুকান্ত মজুমদার সে নাকি, রাজ্য বিজেপির সভাপতি ! বালুরঘাটে যেই ওয়ার্ডে থাকেন, সেই ওয়ার্ডটা জিততে পারেন না। এগুলি আসলে নাচতে না জানলে , উঠোন বাঁকা।

 মায়ের উপর আঘাত এলে হাতে অস্ত্র তুলতে বাধ্য হব:  সুকান্ত মজুমদার

 সুকান্ত মজুমদার বলেন, ’দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমরাও এ রাজাকে খান খান করে ছাড়ব। এই রানিকে খান খান করে ছাড়ব। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। কাউকে চোখ দেখাবে, ধমকাবে, চমকাবে, আমরা একবছর দেখে নিয়েছি আর আমরা দেখতে রাজি নই। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি যে, আমরা শান্তিপ্রিয় ছেলে মায়ের, কিন্তু প্রয়োজনে অস্ত্র হাতে তুলতেও ভয় পাই না। মায়ের ওপর যখন আঘাত আসবে, তখন আমরা অস্ত্র ধরতে বাধ্য হই। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে নিজের নিজের অঞ্চলকে নিজের নিজের দুর্গে পরিণত করুন, যাতে তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে না পারে, এই প্রতিজ্ঞা করুন, তবেই বিজয়া সম্মিলনী সফল হবে।'

আরও পড়ুন, 'মমতার ধর্নামঞ্চ, বিক্ষোভের কারণেই টাটা-রা সিঙ্গুর ছেড়েছিল', চাঞ্চল্যকর দাবি রবীন্দ্রনাথের

সামনে পঞ্চায়েত নির্বাচন 

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে বড় খবর। সম্ভবত আগামী বছর মার্চ-এপ্রিলে পঞ্চায়েত নির্বাচন হতে পারে, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট, এমনই ইঙ্গিত কমিশন-প্রশাসন সূত্রে। সেই মতো বুধবার  ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে। জানুয়ারিতে প্রকাশিত হতে পারে নির্বাচনী বিজ্ঞপ্তি। ভোটগ্রহণ সম্ভবত মার্চ-এপ্রিল মাসে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে,  ২০টি জেলার খসড়া তালিকা নিয়ে কোনও রাজনৈতিক দলের কোনও রকম সমস্যা থাকলে ২ নভেম্বর পর্যন্ত জেলাশাসক এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে। তার পর নভেম্বরের শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ। এখনও পর্যন্ত রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর পরিকল্পনা রয়েছে।পঞ্চায়েত নির্বাচন নিয়ে আগামী বছর জানুয়ারি মাসে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে ফেব্রুয়ারির আগে ভোট হওয়ার সম্ভাবনা নেই বলে কমিশন সূত্রে খবর। ডিসেম্বর মাসে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ সভাপতি, সভাধিপতি পদ সংরক্ষণের কাজ শুরু হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget