এক্সপ্লোর

Kolkata News: সাট্টা-জুয়ার আসরের প্রতিবাদ, কলকাতায় পিটিয়ে খুনের অভিযোগ

West Bengal News: মৃতের স্ত্রী ও স্থানীয়দের অভিযোগ, এই চত্বরে সাট্টা-জুয়ার আসর বসে। ক্রিকেট বেটিংও চলে। দাপটও রয়েছে সাট্টার কারবারিদের।

কলকাতা: সাট্টা-জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল কলকাতায় (Kolkata)। গতকাল রাতে মানিকতলার (Maniktala) পাঞ্জাবি গ্যারাজ এলাকার ঘটনা। মৃতের নাম অনিল রজক।

ঠিক কী ঘটেছিল? 

ফের প্রতিবাদীর উপর আক্রমণের অভিযোগ। শুধু আক্রমণই নয়, প্রতিবাদ করায় পিটিয়ে মারার মতো চাঞ্চল্যকর অভিযোগ। মৃতের স্ত্রী ও স্থানীয়দের অভিযোগ, এই চত্বরে সাট্টা-জুয়ার আসর বসে। ক্রিকেট বেটিংও চলে। দাপটও রয়েছে সাট্টার কারবারিদের। এ নিয়ে গন্ডগোল চলছিল। সাট্টা-জুয়ার আসর বসানোর প্রতিবাদ করা হয়। আর প্রতিবাদ করতেই বছর ৪৫-এর অনিলকে পিটিয়ে মারা হয় বলে স্থানীয়দের অভিযোগ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানিকতলা থানার পুলিশ। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির? খতিয়ে দেখা হচ্ছে। 

প্রতিবাদী করায় আগেও আক্রমণের ঘটনা কলকাতায়:

এর আগে অটোচালকের 'দাদাগিরি'র প্রতিবাদ করা আক্রমণের মুখে পড়তে হয় এক ব্যক্তিকে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে বেপরোয়া অটো সাইকেলে ধাক্কা মারে বলে অভিযোগ করেন এক ব্যক্তি। যে ঘটনার প্রতিবাদ করলে মারধরের অভিযোগও ওঠে। পুলিশে অভিযোগ জানাতে যাওয়ার পথে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে আসে। যাদবপুর থানার (Jadavpur Police Station) সামনে সাইকেল আরোহীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

গত সপ্তাহে ঘটনাটি ঘটেছিল আনোয়ার শাহ রোডের পাশে একটি ডায়গনস্টিক সেন্টারের সামনে। যাদবপুর থানা থেকে যার দূরত্ব ১০০ মিটারেরও কম। আক্রান্ত ব্যক্তি জানিয়েছিলেন, গত শুক্রবার দুপুরে স্কুল থেকে মেয়েকে নিয়ে সাইকেলে করে সেলিমপুরের বাড়িতে ফিরছিলেন। ওই সময় রবীন্দ্র সরোবরের দিক থেকে আসা একটি বেপরোয়া আটো তাঁদের ধাক্কা দেয়। মেয়ের হাতে আঘাত লাগে। প্রতিবাদ করেন বাবা। তার জেরে প্রতিবাদী সুব্রত বেরাকে মারধর করেন অটোচালক। যাদবপুর থানার সামনে ঘটনা ঘটলেও এলাকাটি লেক থানার অন্তর্গত। ঘটনার পর আক্রান্ত লেক থানায় অভিযোগ জানাতে যান। অভিযোগ ওই সময় থানার বাইরেই ইট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে চম্পট দেন অটোচালক।       

চলতি বছর মে মাসে সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন প্রতিবাদী। দুই সহপাঠিনীকে ইভটিজিং করার প্রতিবাদ করে আক্রান্ত হয়েছিলেন উত্তরপাড়ার প্যারীমোহন কলেজের এক ছাত্র। ছাত্রীদের সঙ্গে কলেজ যাচ্ছিলেন বালির রাজচন্দ্রপুরের বাসিন্দা কলেজ ছাত্র। অভিযোগ, রাস্তায় ৩ জন ছাত্রীদের উদ্দেশে কটূক্তি করে। পরে কলেজের সামনে উত্তরপাড়া জিটি রোডে ফের কটূক্তি করলে প্রতিবাদ করেন ওই ছাত্র। ইভটিজারদের সঙ্গে শুরু হয় বচসা। এলাকার লোকজন ছুটে এলে তখনকার মতো চলে যায় ওই ৩ জন। বাড়ি ফেরার সময় বালিঘাট স্টেশনে প্রতিবাদী ছাত্রের ওপর ইভটিজাররা চড়াও হয় বলে অভিযোগ। আরও কয়েক জনকে ডেকে আনা হয়। লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি ছুরি নিয়ে আঘাত করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। 

আরও পড়ুন: Governor: 'হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে' জয়নগর ইস্যুতে বার্তা রাজ্যপালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget