এক্সপ্লোর

Governor: 'হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে' জয়নগর ইস্যুতে বার্তা রাজ্যপালের

Jaynagar Update: 'আইন আইনের পথে চলবে, রাজভবন কর্তব্য পালন করবে,' জয়নগরকাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের।

কলকাতা: খুন, খুনের বদলা খুন এবং তারপর আগুন-ভাঙচুর-লুঠপাট। জয়নগরের ঘটনার ৪৮ ঘণ্টা পার। কিন্তু এখনও এলাকায় ভয়ের পরিবেশ। তৃণমূল নেতার খুনের ঘটনাতেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনে অভিযুক্তকে প্রকাশ্যে পিটিয়ে মারা অথবা সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুঠপাটের ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। এই পরিস্থিতিতে এবার হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। 

উৎসব ম্লান করে দিয়েছে হাড় হিম করা সন্ত্রাস। সোমবার অগ্নিগর্ভের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকা। বাইকে চেপে আসা দুষ্কৃতীদের গুলিতে খুন হন বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী সইফুদ্দিন লস্কর। বাঙালবুড়ি মোড়ে তৃণমূল নেতাকে গুলি করতেই, দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে কয়েকজন। ৫০০ মিটার দূরে, একজনকে ধরে ফেলে তারা। ভাইরাল হয় সেই সময়কার ভিডিও। সাহবুদ্দিন শেখ নামে এক অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। বামনগাছির বাঙালবুড়ি মোড়ে যখন খুনোখুনি চলছে, ঠিক সেই সময় ৫ কিলোমিটার দূরে দলুয়াখাকি গ্রামে শুরু হয় তাণ্ডবলীলা। গ্রামবাসীদের দাবি, খুনে খবর ছড়াতেই, বেছে বেছে সিপিএম সমর্থকদের ঘরে তাণ্ডব চালানো হয়। আধঘণ্টার মধ্যেই খবর আসে, একের পর এক বাড়িতে আগুন লাগাচ্ছে দুষ্কৃতীরা। এমনকী দমকলকেও আটকে দেওয়া হয়। এই ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও থমথমে পরিস্থিতি। 

হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা: এদিন রাজ্যপাল বলেন, "আইন আইনের পথে চলবে, রাজভবনও তার কর্তব্য পালন করবে। হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র আইনি ব্যবস্থা নয়, সামাজিক পদক্ষেপ নিতে হবে। হিংসা বাংলার রাজনীতিকে প্রভাবিত করছে। এই হিংসার সংস্কৃতিকে বন্ধ করতেই হবে। আগুন লাগানো, হুমকি দেওয়া এগুলো সব অপরাধের অংশ। অপরাধের পরিবেশ এই রাজ্যের কিছু জায়গায় আছে।'' 

এদিকে জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় বাজেয়াপ্ত করা দুটি বাইক ঘিরে রহস্য। একটি বাইকের রেজিস্ট্রেশন দলুয়াখাকি গ্রামের সিপিএম কর্মী মুসিবুর রহমান লস্করের নামে। পুলিশের দাবি, মুসিবুর পলাতক। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিলেন, এই দুটি বাইকে চড়েই আততায়ীরা তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুন করতে এসেছিল। একটি বাইকে নম্বর প্লেট উধাও। দ্বিতীয় বাইকটির নম্বর প্লেট রয়েছে এবং বাইকে নাম লেখা রয়েছে সিপিএম কর্মী মুসিবুর রহমান লস্করের। খোঁজ মিলেছে মুসিবুরের পরিবারের। সিপিএম কর্মীর পরিবারের দাবি, তৃণমূল নেতার খুনের সময় বাড়িতেই ছিলেন মুসিবুর। পুলিশ আসায় তিনি পালিয়ে যান। এরপরই পেশায় দর্জি সিপিএম কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সিপিএম কর্মীর পরিবারের দাবি, ওই রাতে বাড়ির সামনেই দাঁড় করানো ছিল বাইক। কী করে সেই বাইক ৫ কিলোমিটার দূরে পুলিশ উদ্ধার করল, তা ভেবেই পাচ্ছে না সিপিএম কর্মীর পরিবার। 

আরও পড়ুন: Nadia News: 'লাল নাটকে আপত্তি' প্রতিক্রিয়া দেবেশের, সমালোচনায় সরব কৌশিক

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget