এক্সপ্লোর

Kolkata News: এক্সাইড মোড় সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছেন ? সাবধান ! বিপজ্জনকভাবে হেলে পুরনো ৬ তলা বহুতল

Kolkata Tilted Building: ৬ তলা ভগ্নপ্রায় এই বিল্ডিংটি দীর্ঘদিন ধরেই হেলে রয়েছে বলে জানিয়েছেন পাশের বিল্ডিংয়ের বাসিন্দারা।

হিন্দোল দে, কলকাতা : কলকাতায় একের পর এক হেলে পড়া বহুতল। এবার এক্সাইড মোড়। এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোডে আতঙ্ক ! এখানে পুরনো একটি বহুতল হেলে পড়েছে পাশের ভবনে। বিপজ্জনক বাড়িতেই রয়েছেন আবাসিকরাও। বিপজ্জনক অবস্থায় রয়েছে শহরের একাধিক বহুতল।

এই ছবি কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের। ৯০/১/২ চৌরঙ্গি রোড। এক্সাইড মোড়ের কাছেই এই বিল্ডিং। এখানে পুরনো ভগ্নপ্রায় একটি বিল্ডিং পাশের একটি বিল্ডিংয়ের গায়ে হেলে পড়েছে। ৬ তলা ভগ্নপ্রায় এই বিল্ডিংটি দীর্ঘদিন ধরেই হেলে রয়েছে বলে জানিয়েছেন পাশের বিল্ডিংয়ের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, কলকাতায় যখন প্রথম মেট্রোর সুড়ঙ্গ তৈরি হচ্ছিল, সেই সময় রবীন্দ্র সদন স্টেশন তৈরির সময়, এই বিল্ডিংটি হেলে পড়ে। তখন থেকেই এই অবস্থায় রয়েছে বিল্ডিংটি। দিনের পর দিন সেটি আরও হেলে পড়ছে। যদিও কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিংহ জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা আগেই বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে জানিয়েছিলেন।

বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, বিধাননগর, তপসিয়া, এন্টালি। শহরে হেলে পড়া বহুতলের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনেও একটি ৬ তলা ও দু'টি ৫ তলা, ৩টি বহুতলের ঠোকাঠুকি লাগার জোগাড়। স্থানীয়দের অভিযোগ, জলাভূমি বুজিয়ে বছর তিনেক আগে তৈরি হয় জোড়া বহুতল। শুধু তাই নয়, ৬ তলা বহুতল প্রথমে তিনতলা থাকলেও, মাস ছয়েক আগে রাতারাতি তৈরি করা হয় আরও ৩টি তলা। তিন-তিনটি বহুতল হেলে পড়ার ঘটনায় বাসিন্দারা আতঙ্কিত। কষ্টার্জিত টাকায় ফ্ল্যাট কিনে শেষে কি মাথার ওপর ছাদ হারাতে হবে ?প্রোমোটারদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 

গতকালই তপসিয়ায় সামনে আসে বাড়ি হেলে পড়ার ছবি। কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের ওপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে আরেকটি বহুতল। এতটাই বিপজ্জনকভাবে তা হেলে পড়েছে, যে লোহার বিম ঝালাই করে তা ঠেকনা দিয়ে রাখতে হয়েছে ! এই ছবি তপসিয়ার ১২ নম্বর লোকনাথ বসু গার্ডেন লেনের। যে আবাসনটি হেলে পড়েছে, তার বাসিন্দারা যেমন আতঙ্কিত, তেমনই, যে বহুতলের ওপর তা হেলে পড়েছে, তার বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। কলকাতা পুরসভা সূত্রে দাবি, এব্যাপারে কিছুই জানা নেই তাদের। তপসিয়ার যে ওয়ার্ডে এই বহুতল বিপর্যয়ের ছবি সামনে এসেছে, তার পার্শ্ববর্তী আটান্ন নম্বর ওয়ার্ডে ট্যাংরাতেও একে অপরের গায়ে হেলে পড়েছে দু'টি বহুতল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, এলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government : বিধানসভায় পাস হয়ে গেল পঞ্চায়েত সংশোধনী বিল | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget