এক্সপ্লোর

Sougata Roy: 'একই লোক, তাঁর কী মহৎ গুণ', সুবীরেশ গ্রেফতারে বিস্ফোরক সৌগত রায়

Sougata on Subiresh: 'তিনি গ্রেফতার হওয়ায় উপাচার্য পদের মহিমা, গরিমা অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে', সুবীরেশ ইস্যুতে আরও কী বললেন তৃণমূলের অধ্যাপক-সাংসদ সৌগত রায় ?

কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় (SSC Scam) গতকাল এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattcharya) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। ইতিমধ্যেই সুবীরেশ ইস্যুতে সরব বিরোধী দলের সুকান্ত-দিলীপরা। আর এবার সুবীরেশকে নিয়েই বিস্ফোরক খোদ তৃণমূলের অধ্যাপক-সাংসদ সৌগত রায় (Sougata Roy)। বলেন, 'তিনি গ্রেফতার হওয়ায় উপাচার্য পদের মহিমা, গরিমা অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে।'

তৃণমূলের অধ্যাপক-সাংসদ সৌগত রায় বলেন,  আমি খুব লজ্জিত। একজন উপাচার্য জেলে যাচ্ছেন। সুবীরেশ কী করে উপাচার্য হয়েছিলেন আমি জানি না।এক সময় তিনি শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ ছিলেন। তৃণমূল জমানায় তিনি অধ্যক্ষ-উপাচার্য সংগঠনের শীর্ষ পদ সামলেছেন। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং  দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অত্যন্ত তাৎপর্য দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন সৌগত রায়। তিনি বলেন, একই লোক,  তাঁর কী মহৎ গুণ, যে তাকে এসএসসি-র চেয়ারম্যান, আবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,  শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ পদও ছাড়েননি, এগুলি কেন কেউ দেখেননি, আমি জানি না। তিনি গ্রেফতার হওয়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজেরও ক্ষতি হয়েছে। আর উপাচার্য পদের মহিমা, গরিমা অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে। পার্টির প্রতি কোনও আনুগত্য ছিল বলে আমি জানি না।'মূলত, সম্প্রতি গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।  কারণ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় , শান্তিপ্রসাদ, অশোক সাহা। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গ্রেফতার। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি।

আরও পড়ুন, আজ শান্তিপ্রসাদ ও ২ মিডলম্যানকে তোলা হবে সিবিআইয়ের বিশেষ আদালতে

 প্রসঙ্গত,গত মাসেই শিলিগুড়িতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও যায় সিবিআই।  এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বাড়িতে অভিযান চালায় ১০ জনের সিবিআই প্রতিনিধি দল। সেসময় প্রকাশ্যে আসে, বাগ কমিটির রিপোর্টে নাম ছিল এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের রিপোর্টে বলা হয় যে, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-সহ কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত। বাগ কমিটির রিপোর্টে আরও বলা হয় যে, কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য জানিয়েছেন, 'কমিশনের তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, তাঁকে নির্দেশ দিয়েছিলেন যে, তিনি যেনও আঞ্চলিক কমিশনের চেয়ারম্যানদের সই সংগ্রহ করে স্ক্যান করেন। এবং সেই স্ক্যান করা সই কমিশনের অ্যাপ্লিকেশন সার্ভারে সংরক্ষণ করেন, যাতে পরবর্তীকালে সেই সইগুলো গ্রুপ-ডি পদের সুপারিশপত্র তৈরিতে ব্যবহার করা যায়।'

সেরা শিরোনাম

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget