এক্সপ্লোর

Kolkata News: সাজানো গোছানো কলকাতার সরকারি হাসপাতাল, অথচ নেই রোগী, কী চলত সেখানে ? স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে যেতেই যা বেরিয়ে এল..

State Health Minister ON Posta Mayo Hospital : অনিয়মের পাহাড়ে পোস্তার মেয়ো হাসপাতাল! পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কলকাতা: সাজানো গোছানো সরকারি হাসপাতাল, অথচ নেই রোগী। অনিয়মের পাহাড়ে পোস্তার মেয়ো হাসপাতাল! রোগী না থাকলেও এদিকে ওয়ার্ডে প্যাকেট বন্দি রাশি রাশি গদির সন্ধান মিলেছে। করোনার সময় পাঠানো এসি থেকে আলোর সরঞ্জাম ৩-৪ বছর ধরে প্যাকেট বন্দি হয়েই পড়ে রয়েছে। পোস্তা ব্রিজ দুর্ঘটনার পরে ব্যবহৃত ক্রেনও পাওয়া গিয়েছে ওই ক্যাম্পাসে।

আরও পড়ুন, NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়

 অনিয়মের পাহাড়ে পোস্তার মেয়ো হাসপাতাল! পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

সাজানো ওয়ার্ডে 'বেআইনিভাবে' থাকছেন চিকিৎসক-পড়ুয়ারা। ঠিক এমনই এক আবহে মেয়ো হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী। কিন্তু কেন এভাবে পড়ে আছে সরকারি হাসপাতাল?  যদিও স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের মুখে কোনও সদুত্তর দিতে পারেননি অধ্যক্ষ। এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা মেডিক্যালের অধ্যক্ষের জবাব তলব করা হয়েছে।

রাজ্যের পালাবদলের পরেই, হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে নেমেছেন স্বাস্থ্যমন্ত্রী

রাজ্যের পালাবদলের পরেই, হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে নেমেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় । সম্প্রতি তিনি আর জি কর  হাসপাতালেও পরিদর্শনে যান।এদিকে সেখানের এমার্জেন্সি বিল্ডিংয়ে আবর্জনা দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় । তবে আবর্জনা ছাড়াও ডায়াগনসিস সেন্টারে ডাক্তার না থাকা, হাসপাতালের কর্মীদের আইকার্ড না থাকা নিয়েও বিরক্ত হয়েছেন তিনি। ইউরোলজি ওয়ার্ড, শিশুশল্য বিভাগ, চিকিৎসকদের উপস্থিতি নিয়েও বেশ ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  'পেডিয়াট্রিক্স ওয়ার্ড পরিচ্ছন্ন, তবে বেড কম, যেটা দেখে আমি খুশি নই। বলা হয়েছে, ওদের কাছে রেফার খুব কমে গিয়েছে। এটা ভাল জিনিস.. আমরা দেখছি,  মুখের কথায় চলব না। পেডিয়াট্রিক্সের অকুপেন্সি ৪০ শতাংশ মতো রয়েছে। যেটা একটু অবাক লেগেছে।প্রিমিয়ার টিচিং হাসপাতাল এটা। ওরা বলেছে বিগত এক থেকে দেড় মাসে রেফার কমে গিয়েছে। আমি শিক্ষার জন্য, যেগুলি স্পেশাল হয় বাচ্চাদের পড়ানো, পেডিয়াট্রিক কার্ডিওলজি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক রিউমাটোলজি যেগুলি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট , ডাক্তারি চিকিৎসায় ও পড়ুয়াদের জন্য, তাঁদের আমি বলেছি ভর্তি দরকার না হলে, শিক্ষার জন্য তাঁদের ভর্তি করা। বেড অকুপেন্সি কমপক্ষে ৬০ শতাংশের বেশি রাখা উচিত। অবশ্য আমরা টেনে এনে ভর্তি করতে পারবো না,  দেখা হচ্ছে বিষয়টি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget