এক্সপ্লোর

Sujan Chakraborty: 'বাঘ তো খাঁচাতেই থাকবে, নচেৎ জঙ্গলে', অনুব্রতকে খোঁচা সুজনের

Sujan Attacks Anubrata: গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র পেতেই স্ট্যান্ডআপ কমেডি নিয়ে বসেছেন রাজনৈতিক নেতারা। কী বললেন সুজন ?

কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Scam) অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র পেতেই স্ট্যান্ডআপ কমেডি নিয়ে বসেছেন রাজনৈতিক নেতারা। তার উপর আবার আজকে  ২০১৪-র পুরনো মামলায় আজ দুবরাজপুর আদালতে পেশ করার কথা তাঁকে। টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তবে কটাক্ষ বীরভূমের বাঘ-কে। মূলত, পার্থ-র সৌভাগ্য না হলেও অনুব্রত মণ্ডল, 'দিদি'কে পাশে পেয়েছেন। সাপোর্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ( CM Mamata Banerjee)। তৃণমূল তার পাশে আছে। আর কেষ্টকে ফিরহাদ হাকিম (Firhad Hakim) মাঝে মাঝেই বলে উঠছেন 'বীরভূমের বাঘ।' আর এহেন সময়ে টুইটে খোঁচা বামেদের বর্ষীয়ান নেতার।

 বাঘ তো খাঁচাতেই থাকবে : সুজন

সুজন চক্রবর্তী বলেছেন, 'বাঘ তো খাঁচাতেই থাকবে। নচেৎ জঙ্গলে। সমাজ জীবনে অচল তো বটেই। পুলিশকে বোম মারার নির্দেশকারি, বীরভূমের মর্যাদায় অনুপ্রাণিত কেষ্টার লুঠ, তোলাবাজি সহ যাবতীয় দুষ্কৃতি কাজের ভাগীদার এবং প্রধান সহায় যিনি, তিনি মানুষের কাছে ধরা পড়ে গিয়েছেন। অবিলম্বে বিচার চাই, শাস্তি চাই।' প্রসঙ্গত, একাধিক মামলায় অনুব্রতকে নিয়ে কম জল গড়ায়নি। অসংখ্যবার তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়িয়েছেন। বুক হাত দিয়ে তাকে উডবার্ণে ভর্তি হতে দেখাও গিয়েছে। কিন্তু সেসব এখন অতীত। গ্রেফতারের পর এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা আসানসোল জেল। 

আরও পড়ুন, 'তিহারে একটু বিহার করে আসুন', অনুব্রতকে নিয়ে প্রতিক্রিয়া সুকান্ত-র

বাঘ বেরিয়ে এলে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে : ফিরহাদ

প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রামপুরহাটে সভা করছিলেন ফিরহাদ। সেখানেই অনুব্রতকে উপমা, প্রশংসায় ভরিয়ে দেন তিনি। ফিরহাদকে বলতে শোনা যায়, 'বনের বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে। বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারাজীবন আটকে রাখতে পারবে না। বাঘ বেরিয়ে এলে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে।'  গত কয়েক মাসে দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার। অন্য় কারও পাশে সে ভাবে না দাঁড়ালেও, বরাবর অনুব্রতর পাশে তৃণমূলকে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে । অনুব্রতকে বীরের সম্মানে ফিরিয়ে আনার কথা বলেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিক অনুব্রত মণ্ডলের উপর ঝুলছে একাধিক মামলা।  ২০১৪-র পুরনো মামলায় আজ দুবরাজপুর আদালতে পেশ করার কথা তাঁকে। তার উপর ঝুলছে আরও দুই মামলা। একদিকে গরুপাচার মামলা অপরদিকে ভোট পরবর্তী মামলা। সবমিলিয়ে জেরবার অবস্থা 'বীরভূমের বাঘ'-র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Suvendu Adhikari: চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget