এক্সপ্লোর

Sukanta Majumdar: 'তিহারে একটু বিহার করে আসুন', অনুব্রতকে নিয়ে প্রতিক্রিয়া সুকান্ত-র

Sukanta Attacks Anubrata: অনুব্রতকে ফিরহাদ হাকিম মাঝে মাঝেই বলে উঠছেন 'বীরভূমের বাঘ।' আর এর পরেই সুকান্ত মজুমদার দিয়েছেন মোক্ষম খোঁচা 'বীরভূমের বাঘ'-কে। কী বললেন বিজেপির রাজ্য সভাপতি ?

কলকাতা: অনুব্রত ইস্যুতে তীব্র আক্রমণ সুকান্তর। মূলত এই মুহূর্তে একাধিক মামলায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ।  ২০১৪-র পুরনো মামলায় আজ দুবরাজপুর আদালতে পেশ করার কথা তাঁকে। তার উপর ঝুলছে আরও দুই মামলা। একদিকে গরুপাচার মামলা অপরদিকে ভোট পরবর্তী মামলা। সবমিলিয়ে জেরবার অবস্থা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ( CM Mamata Banerjee) তার পাশে আছেন। দল তার পাশে আছে। ফিরহাদ হাকিম (Firhad Hakim) মাঝে মাঝেই বলে উঠছেন 'বীরভূমের বাঘ।' যদিও এতকিছুর মাঝেই  গরুপাচার মামলায় দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের বড় ধাক্কা। অনুব্রত মণ্ডলকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেয়ে গিয়েছে ইডি। আর এর পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দিয়েছেন মোক্ষম খোঁচা 'বীরভূমের বাঘ'-কে।

সুকান্ত মজুমদার বলেছেন, 'অনুব্রত মণ্ডল যে কাজ করেছেন, তাতে তো তার তিহারেই যাওয়ার কথা। কতদিন আর পয়সা খরচ করে আদালতের মাধ্যমে আটকে রাখবে ? তিহারে একটু বিহার করে আসুন কিছুদিন। এতদিন তো লোককে চড়াম চড়াম, গুড়-বাতাসা অনেক কিছু খাইয়েছেন। এবার একটু তিহারেরও হাওয়া জল খেয়ে আসবেন।' মূলত, দিল্লি যাওয়া আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। যার দরুন গত কয়েকদিন ধরে দোটানা চলছিল যে, আদৌ গরুপাচার মামলার (Cattle Scam) তদন্তে অনুব্রত মণ্ডলকে দিল্লি (Delhi) নিয়ে যেতে পারবে কি ইডি ? যদিও দোটানায় জল ঢেলে অনুব্রত মণ্ডলকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেয়ে গিয়েছে ইডি।গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি এনে জেরা করতে পারবে ইডি। দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের আর্জি। দিল্লি নিয়ে গিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতকে পেশ করার নির্দেশ।

 আরও পড়ুন, আজ ১০০-র কমে কোথায় মিলছে পেট্রোল ? জ্বালানির কী দাম কলকাতায় ?

অপরদিকে,  ২০১৪ সালের ৩ জুন দুবরাজপুরের ৩ জুন দুবরাজপুরের আউলিয়া গ্রামে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় বোমাবাজিতে অমিত চক্রবর্তী নামে এক এসআই জখম হন। প্রায় ৫০ দিন পরে মৃত্যু হয় তাঁর। প্রথমে খুনের অভিযোগ দায়ের হয়েছিল। ২১ জনকে গ্রেফতার করা হলেও পরে সকলেই বেকসুর খালাস পেয়েছিলেন। শোনা যাচ্ছে পুরনো সেই মামলাতেই নতুন করে অভিযোগ জমা পড়ে যাতে বীরভূম জেলা তৃণমূল সভাপতির নাম রয়েছে। সূত্রের আরও খবর, ওই ঘটনায় অনুব্রতর প্রত্যক্ষ যোগের অভিযোগ থাকলেও পুলিশ তদন্ত করেনি বলে শোনা যাচ্ছে। তবে আপাতত ৪৬ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর হয়েছে। সেই নতুন মামলাতেই দুবরাজপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। আজ শুনানি রয়েছে।          

সেরা শিরোনাম

Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget