এক্সপ্লোর

Sukhendu on Suvendu: নথি নষ্টের আশঙ্কায় অর্থ দফতরকে নিশানা শুভেন্দুর, 'পাগলের প্রলাপ', বললেন সুখেন্দু

Sukhendu on Suvendu Tweet: 'ওদের স্টোরি ডিপার্টমেন্ট থেকে স্টোরি তৈরি করে দেওয়া হয়',শুভেন্দুর টুইটের উৎসস্থল প্রকাশ্যে আনলেন সুখেন্দু শেখর রায়।

কলকাতা: শুভেন্দু-র টুইট ইস্যুতে কটাক্ষ সুখেন্দুশেখরের। গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশঙ্কায় অর্থ দফতরকে নিশানা করে টুইট শুভেন্দুর (Suvendu Adhikari)। মূলত রাজ্যের অর্থ দফতরের সার্ভার বন্ধ থাকবে ৬ দিন। এই ৬ দিনের মধ্যেই তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন আধিকারিকরা। আধিকারিক নিয়োগ করে কেন্দ্রীয় সরকার নজর রাখুক।আশঙ্কা করে এমনটাই টুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু-র টুইট ইস্যুতে এদিন প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)।

তিনি এদিন বলেন, ওদের তো টুইট করা ছাড়া অন্য কোনও কাজ নেই। কারণ পশ্চিমবঙ্গে ওদের সরকারও চালাতে হয় না। প্রশাসনও চালাতে হয় না। গল্পের গরু গাছে ওঠে, আবার নেমে পড়ে। রোজ হচ্ছে ওদের স্টোরি ডিপার্টমেন্ট থেকে স্টোরি তৈরি করে দেওয়া হয়। সেগুলি টুইট করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি করা হয়। ওগুলি মানুষ বুঝে ফেলেছে, সেজন্য, প্রত্যেকটা নির্বাচনেই মানুষ ওদের বর্জন  করেছে। সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে পাগলের প্রলাপ বকে যাচ্ছে।

রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী । নির্মলা সীতারমণকে লেখা চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা তুলে রাজ্যের প্রকল্পের জন্য বরাদ্দ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দফতরের অধীনস্থ স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে টাকা জমা করার অভিযোগ করেছেন  বিরোধী দলনেতা।

আরও পড়ুন, 'তথ্য প্রমাণ নষ্টের জন্য তদন্তের নাটক করছে সিআইডি ?' বিস্ফোরক দিলীপ

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লেখেন রাজ্যের বিরোধী দলনেতা। তাতেই রাজ্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন শুভেন্দু। তাতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে না তুলে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন তহবিল, রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে জমা করা হয়েছে বলে দাবি করা হয়। শুভেন্দুর আরও দাবি, এই কাজের মধ্যে বিভিন্ন ব্যাঙ্কও জড়িত রয়েছে।

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget