এক্সপ্লোর

Suvendu Adhikari: 'এক কাপড়ে তুলে আনা উচিত', অনুব্রত ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

Suvendu on Anubrata: 'চিকিৎসকরা ভয় পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনছে না ',অনুব্রত ইস্যুতে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতাঃ গরুপাচার মামলায় (Cattle Scam) তদন্তে ইতিমধ্যেই একাধিকবার তলব এড়িয়েছেন অনুব্রত (Anubrata Mandal)। তবে এই মুহূর্তে তার শরীর ঠিক আছে বলে আগেই জানিয়ে ভর্তিও নেয়নি এসএসকেম। অগত্যা বীরভূমের বাড়িতেই ফিরতে হয়েছে অনুব্রতকে। আর এহেন মুহূর্তেই অনুব্রত ইস্যুতে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বললেন, 'এক কাপড়ে তুলে আনা উচিত।'


এক কাপড়ে তুলে আনা উচিত: শুভেন্দু অধিকারী 

অনুব্রত ইস্যুতে এদিন শুভেন্দু বলেন, 'কেন তলব করেছে জানি না, কিন্তু আমি এজেন্সিকে বলব, এটা অতিরিক্ত হয়ে  যাচ্ছে।একটা লোক ৮ বার ডাকার পরে যায়নি, চার্জশিটে নাম উল্লেখ করেছে,তাঁকে ব্যাগ গোছানোর সময় দেওয়া উচিত না, এক কাপড়ে তুলে আনা উচিত।' মূলত, এনিয়ে গতকালও মুখ খোলেন তিনি। বলেন,  ' কয়েক বছর ধরে গরুপাচার হয়েছে। যার কিংপিন এনামূল ইডি হেফাজতে রয়েছে। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের , শাসকদলের একেবারে কলকাতা থেকে শুরু করে অনুব্রত হয়ে মুর্শিদাবাদের প্রায় সমস্ত নেতাই যুক্ত। শুধু নেতা নয়, বিভিন্ন থানার ইন্সপেক্টররা, ডিআইজি, আইজি পর্যন্ত, এদের বিরাট র‍্যাকেট কাজ করছে।' 

চিকিৎসকরা ভয় পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর সবাইকে দিয়ে মিথ্যে লেখাতে পারবেন না: শুভেন্দু অধিকারী

এদিন তিনি আরও বলেন, 'চিকিৎসকরা ভয় পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনছে না। ৭ জন চিকিৎসকের মধ্যে ৩ জন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছে।আর ৪ জন চিকিৎসক শ্যামাপদ গড়াইয়ের মত। মেরুদণ্ডটা সোজা রেখে বলে দিয়েছে, যে মিথ্যে কথা লিখতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় আর সবাইকে দিয়ে মিথ্যে লেখাতে পারবেন না।' প্রসঙ্গত, রাজ্যের একাধিক মামলায় জর্জরিত শাসকদলের হেভিওয়েটরা। একদিকে যেমন, একুশের নির্বাচনের পর কলকাতা পুরসভা-সহ অন্যান্য জেলা এবং উপনির্বাচনে বিপুল জয়ের পর সবুজ আবির মেখে উচ্ছ্বাসে ভেসেছে ঘাসফুল শিবির। তখনই ভোট পরবর্তী হিংসার মামলা থেকে শুরু করে নারদা, সারদা, গরুপাচার মামলায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অবস্থান স্পষ্ট করেছে। এর মধ্যে বাইশে বড় ঝড় তুলেছে এসএসসি নিয়োগ দুর্নীতি।

আরও পড়ুন, অনুব্রত কেন 'গরু চোর' ? কারণ বোঝালেন বিদ্রুপকারী

থমকে গেল অনুব্রত-র উডবার্ণ যাত্রা 

তবে শাসকদলের হেভিওয়েটদের মামলায় নাম জড়ালেই এসএসকেএম যাত্রা নিয়ে কম কটাক্ষ করেনি বিরোধী শিবির। অনুব্রত-র উডবার্ণ যাত্রা নিয়ে এর আগে তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষও। তবে সিবিআই তলবের পর বুকে হাত দিয়ে বাইরে বেরিয়ে এসএসকেম যাওয়ার দৃশ্য দেখেছে বাংলা। এবার তাতে যবনিকা পড়েছে। এসএসকেএম-এ গিয়েও ভর্তি নেওয়া হয়নি অনুব্রতকে। শারীরিক পরীক্ষার পর 'স্থিতিশীল' বলে ফিরিয়ে দেওয়া হয়েছে। 'দরকারে আউটডোরে দেখাতে পারবেন, কিন্তু ভর্তি এখন নেওয়া হবে না', বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে বীরভূমের বাড়ি ফিরেছেন গতকাল অনুব্রত। তবে বাড়ি ফেরার আগে এসএসএসকেম থেকে বেরোনোর সময় গতকাল জুটেছে 'গরুচোর' তকমাও। স্বাভাবিকভাবেই পার্থ-র উপর জুতো নিক্ষেপ আর অনুব্রত-র উপর বিদ্রুপের দোসরে, স্ট্যান্ডআপে পারদ চড়িয়েছেন বিরোধী দলনেতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget