এক্সপ্লোর

Mamata D. Litt: 'যোগ্য নেত্রী বলেই ডি-লিট পেয়েছেন মমতা', টুইট শুভেন্দু-সুজনের

Suvendu Sujan on Mamata D. Litt: 'ডি-লিট পেয়েছেন মমতা', আর এমনই এক আবহে টুইটে স্ট্যান্ডআপ শুভেন্দু-সুজনের। কী বললেন তাঁরা ?

কলকাতা: মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) সাম্মানিক ডি-লিট দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেই মমতাকে ডি-লিট দেওয়া নিয়ে প্রথম থেকেই তরজা তুঙ্গে ছিল। তারপর আবার কলকাতার পর সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ডি-লিট দেওয়ার সিদ্ধান্তে তা আরও উসকে যায় রাজ্য-রাজনীতিতে। তার উপর জগদীপ ধনখড় যতদিন রাজ্যপাল ছিলেন, ততদিন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের 'সংঘাত' কথাটাই শিরোনামে উঠে আসত বারবার। তবে সেসব এখন অতীত। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মাঝের সমীকরণ বদলেছে। সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলায় হাতেখড়ি হয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আর এবার মুখ্যমন্ত্রীর ডি-লিট প্রাপ্তির দিনে প্রশংসায় পঞ্চমুখ হলেন বর্তমান রাজ্যপাল। উইনস্টন চার্চিলের সঙ্গে তুলনাও টেনেছেন তিনি। আর এমনই এক আবহে টুইটে স্ট্যান্ডআপ শুভেন্দু-সুজনের। 

সুজন চক্রবর্তী টুইট করে বলেছেন, 'যোগ্য নেত্রী বলেই মমতা ডি-লিট পেয়েছেন', চমৎকার। এর আগে বিরোধী নেত্রী মমতা পিএইচডি পেয়েছিলেন। অস্বিত্বহীন বিশ্ববিদ্যালয়ের জালিয়াতি ডিগ্রি। ' পাশাপাশি শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, 'অনুষ্ঠানে মাননীয় রাজ্যপালের বক্তৃতা শুনে মনে হচ্ছিল যেনও, তিনি প্রথাগত বক্তৃতার রিহার্সাল করছেন। যা মূলত তিনি রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনের শুরুতে পাঠ করবেন।'

আরও পড়ুন, আজ কলকাতার থেকে সস্তায় পেট্রোল-ডিজেল কোন শহরে ?

প্রসঙ্গত, এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  সাম্মানিক ডিলিট উপাধি দেওয়া হয়েছিল, যা নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। তবে এবার ফের ডিলিট দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ডি-লিট পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি এই ডিগ্রি সাধারণ মানুষকে উৎসর্গ করলাম। আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি লিট তুলে দেন রাজ্যপাল। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য সাম্মানিক ডি লিট। আমি কৃতজ্ঞ, এই সম্মান আমার অনুপ্রেরণা। সেন্ট জেভিয়ার্সের সব ছাত্রকে আমার শুভেচ্ছা। দেশে একতা, সাম্য বজায় রাখা জরুরি। জীবনকে সর্বদা ইতিবাচক দৃষ্টিতে দেখুন।' পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিখ্য়াত মনীষীদের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল। প্রাক্তন রাষ্ট্রপতি এবং শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতার তুলনা রাজ্যপালের। তিনি বলেন, 'যেসব রাজনীতিবিদ সাহিত্যেও অনন্য নজির রেখেছেন, মমতা তাঁদের মধ্যে অন্যতম।' মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কৃতিত্বের জন্য কুর্নিশ, বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উইনস্টন চার্চিল, মিল্টনের সঙ্গে এক আসনে বাংলার মুখ্যমন্ত্রীকে বসালেন রাজ্যপাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget