এক্সপ্লোর

Kolkata News: ট্যাংরায় আবাসনের গেট আটকে রাতভর ফুটবল ম্যাচ, বাধা দেওয়ায় ভিতরে ঢুকে তাণ্ডব শ'তিনেক লোকের !

Tangra Complex Chaos: বুধবার রাতে ট্যাংরার ওই অভিজাত আবাসনের গেট টপকে নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে প্রায় ৩০০ লোক ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ আবাসিকদের।

শিবাশিস মৌলিক, কলকাতা : ট্যাংরার ক্রিস্টোফার রোডে আবাসনে বহিরাগতদের তাণ্ডব! অভিযোগ, বুধবার ভোররাতে আবাসনের গেট আটকে রাতভর ফুটবল খেলা চলে। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে ভিতরে ঢুকে শ’তিনেক লোক তাণ্ডব চালায়। লিফটে চড়ে দশতলা থেকে দোতলা পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাটে ডোর বেল বাজিয়ে দরজায় লাথি মারা হয় বলে অভিযোগ। CC ক্যামেরায় বহিরাগতদের লিফটে ওঠার ছবি ধরা পড়েছে। নিরাপত্তা রক্ষীরা ট্যাংরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার গতকাল সন্ধেয় ক্রিস্টোফার রোড অবরোধ করেন আবাসিকরা। ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আবাসনের গেট আটকে রেখে মধ্যরাতে ফুটবল খেলা হচ্ছিল এবং সেখানে বাধা দেওয়ার ফলেই মূলত এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার রাতে ট্যাংরার ওই অভিজাত আবাসনের গেট টপকে নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে প্রায় ৩০০ লোক ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ আবাসিকদের। সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে লিফটে করে আবাসনের উপরের তলাগুলিতে যাচ্ছেন বহিরাগতরা। ব্লক ৫- এ মূলত তাণ্ডব চালানো হয়। এক থেকে দশতলা পর্যন্ত একাধিক ফ্ল্যাটে বেল বাজানো হয়। দরজায় ধাক্কা মারা হয়। লাথি মারা হয়, এমনটাও অভিযোগ আবাসিকদের। স্থানীয় সূত্রে খবর, আবাসনের দরজা বন্ধ ছিল। তার সামনে গেট আটকে ফুটবল খেলা চলতে থাকে মাঝরাতে। স্থানীয়দের অনেকেই এখানে ফুটবল খেলতে এসেছিল বলে খবর। আবাসনের আলোও জ্বালিয়ে রাখতে হয় খেলার জন্য। এরপর গেট আটকে মাঝরাতে এভাবে ফুটবল খেলতে বাধা দেওয়া হয়। আর তার জেরেই ভোররাতে চলে তাণ্ডব। আবাসিকদের অভিযোগ এই প্রথম নয়, অনেকদিন ধরেই তাঁদের উত্যক্ত করা হচ্ছে। 

সিসিটিভি ফুটেজে স্পষ্ট ভাবে বহিরাগতদের চেহারা দেখা যাচ্ছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। অথচ ঘণ্টার পর ঘণ্টা কেটে হেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। স্বভাবতই এ হেন ঘটনায় ট্যাংরার ওই আবাসনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আতঙ্কে ভুগছেন আবাসিকরা। ভোররাতে এভাবে এত লোক আবাসনে ঢুকে, নিরাপত্তারক্ষীদের কার্যত পাত্তা না দিয়ে, লিফটে চড়ে একটি ব্লকে ঢুকে যেভাবে একের পর এক ফ্ল্যাটের সামনে তাণ্ডব দেখিয়েছে বহিরাগতরা, তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করায় ট্যাংরার ক্রিস্টোফার রোডের ওই অভিজাত আবাসনের আবাসিকরা ক্ষোভে ফুঁসছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget