এক্সপ্লোর

Kolkata News: হরিদেবপুরে পুলিশ লেখা গাড়িতে অপহরণ, গ্রেফতার তিন, উদ্ধার ব্যবসায়ী

Haridevpur News: শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, হরিদেবপুরে কবরডাঙার একটি পানশালার সামনে।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: খাস কলকাতায় (Kolkata) গান পয়েন্টে ব্যবসায়ীকে পুলিশ লেখা গাড়িতে করে অপহরণের অভিযোগ। টাওয়ার লোকেশন দেখে ধাওয়া করা হয় দুষ্কৃতীদের গাড়ি, দাবি পুলিশের। গ্রেফতার করা হয়েছে ৩ অভিযুক্তকে, উদ্ধার ব্যবসায়ী। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ: ফের ফিল্ম কায়দায় অপহরণের অভিযোগ। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, হরিদেবপুরে কবরডাঙার একটি পানশালার সামনে। পুলিশের দেওয়া CC ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে ঘটনার মুহূর্তের ছবি। পুলিশ সূত্রে খবর বন্ধুবান্ধবদের নিয়ে রাতে ওই পানশালায় গিয়েছিলেন এক ব্যবসায়ী। তাঁর দাবি, খাওয়া-দাওয়ার পর বাইরে বেরোতেই গান পয়েন্টে তাঁকে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যান কয়েক জন যুবক। তাঁর বন্ধুরা খবর দেন হরিদেবপুর থানায়। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ দেখে এবং মোবাইল ফোন ট্র্যাক করে ধাওয়া করা হয় গাড়িটিকে। বেগতিক দেখে মাঝ রাস্তায় গাড়িতে ব্যবসায়ীকে রেখে চম্পট দেয় অপহরণকারীরা। পুলিশ ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি, বাজেয়াপ্ত করেছে গাড়িটি।

পুলিশ সূত্রে খবর, আজাদগড়ের বাসিন্দা ওই ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে দাবি করেছেন তিনি। ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।এর আগে ২০১৫ সালের ৯ জুলাই রাতেকর্মীদের সঙ্গে দুষ্কৃতীদের বচসার জেরে গুলি চলে এই পানাশালার বাইরে। মৃত্যু হয় এক সাধারণ মানুষের। সেই পানাশালার সামনে থেকেই এবার ব্যবসায়ী অপহরণের অভিযোগ। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, শহরের বেশ কয়েকটি অপহরণের অভিযোগের কথা। পুলিশের অনুমান, হরিদেবপুরের ঘটনায় আরও কয়েকজন জড়িত। তাঁদের খোঁজ চলছে। ধৃতদের এদিন তোলা হয় আলিপুর আদালত।

এর আগে পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা বেণিমাধব ওরফে চন্দন চট্টোপাধ্যায়কে অপহরণের অভিযোগ ওঠে। আর তার ৮ ঘণ্টার মধ্যে অপহৃত ব্য়বসায়ীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন বিকেলে বাইকে ছিনুইয়ের দিকে যাচ্ছিলেন চন্দন। অভিযোগ, সেইসময় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি সাদা স্করপিও গাড়ি তাতারপুরের কাছে তাঁর পথ আটকায়। এরপর জোর করে পেশায় তামাক পাতার ব্য়বসায়ীকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। স্থানীয়রা জানতে পেরে অপহৃত ব্য়বসায়ীর পরিবারকে খবর দেন। মেমারি থানায় দায়ের হয় অপহরণের অভিযোগ। এরপর পরিবারের তরফে দাবি করা হয়, ৬০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার ফোন আসে। দাবি মতো মুক্তিপণ না দিলে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল মেমারি থানার পুলিশ। সুতি টোলে গাড়িটির ছবি দেখা যায়। পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের মালপাহাড়ি থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Madhyamik 2024: নলহাটিতে পথ দুর্ঘটনার কবলে, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Annapurna Yojana: অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget