এক্সপ্লোর

Newtown News: ঝোপের মধ্যে নাবালিকার অর্ধনগ্ন দেহ, পাশেই পড়ে প্যান্ট: আধ খাওয়া লেবু ; শোরগোল নিউটাউনে

Minor Girl Body Recovered: সকাল ৯.৫০ নাগাদ স্থানীয়দের নজরে আসে ওই মৃতদেহ। লোহাব্রিজের কাছে বেড়া দিয়ে ঘেরা আগাছা ভর্তি একটা জায়গায় পড়েছিল দেহটি।

সুকান্ত মুখোপাধ্যায়, নিউটাউন : নিউটাউন থানা এলাকায় এক নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গেল। বহুতলের কাছে ঝোপের মধ্যে থেকে দেহটি উদ্ধার করা হয়। দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিধাননগর থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়ের বকুনি খাওয়ায় বাড়ি থেকে বেরিয়ে যায় ওই স্কুলছাত্রী। একটি চিঠি লিখে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল সে। খোঁজ না পেয়ে গতকাল রাতে থানায় মিসিং ডায়েরি করে পরিবার। এরপর আজ ঝোপের মধ্যে থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। সকাল ৯.৫০ নাগাদ স্থানীয়দের নজরে আসে ওই মৃতদেহ। লোহাব্রিজের কাছে বেড়া দিয়ে ঘেরা আগাছা ভর্তি একটা জায়গায় পড়েছিল দেহটি। খুনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, তরুণীর মৃতদেহে নিম্নাঙ্গে পরনে কিছু ছিল না। পাশেই পড়েছিল প্যান্ট। তরুণীর দেহের ঊর্ধ্বাঙ্গে ছিল হুডি। কাত হয়ে জমিতে পড়েছিল দেহ। দেহের পাশে মিলেছে কমলালেবুর আধ খাওয়া অংশ। তা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, এদিন সেখানে যান ডিসি নিউটাউন মানব সিংলা।

লোহা ব্রিজের কাছে নিউটাউনের একটি সরু রাস্তার ধারে ঝোপ থেকে দেহটি উদ্ধার হয়। রাস্তার ধারে মাত্র ২-৩টি বাতির ব্যবস্থা রয়েছে। এলাকাবাসীর বক্তব্য, রাত ১০টার পর থেকেই ওই এলাকা কার্যত শুনশান হয়ে যায়। এই পরিস্থিতিতে অনুমান করা হচ্ছে, শুনশান জায়গার সুযোগ নিয়েই ওই ঝোপের মধ্যে মৃতদেহ ফেলে যাওয়া হয়েছে। বা এখানে খুন করা হয়েছে। দেহ যে অবস্থায় পাওয়া গিয়েছে তাতে প্রাথমিকভাবে মনে করা হয়, বেশ কয়েক ঘণ্টা আগে নাবালিকার মৃত্য হয়েছে। কীভাবে কখন খুন তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তে পাঠানো হয় দেহ। 

ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই নিউটাউনের লোহা ব্রিজ। যেখানে সন্ধে পর্যন্ত মার্কেট। মাংসের দোকান থেকে শুরু করে সমস্ত মার্কেট এলাকা খোলা থাকে । রাতের বেলা হলেও ঘটনাস্থলের পাশে থাকা সরু রাস্তা দিয়ে মাঝেমধ্যে লোকজন চলাচল করেন। ফলে, এইসব নজর এড়িয়ে কী করে নাবালিকা সেখানে পৌঁছল বা তার দেহ সেখানে নিয়ে যাওয়া হল তার পুরোটা খতিয়ে দেখছে পুলিশ। অন্যত্র খুন করে দেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget