এক্সপ্লোর

Kolkata Nursing Student Death : ভাড়াবাড়ি থেকে উদ্ধার নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ, সম্পর্কে টানাপোড়েনের জের?

Nursing Student Death : মৃতের নাম মল্লিকা দাস। ২২ বছরের তরুণী আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী।

হিন্দোল দে, কলকাতা :  একই দিনে দুই নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। যাদপুরে পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। অন্যদিকে, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে হাসপাতালের হোস্টেলে স্নেহা দত্ত নামে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবরকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ ( Nursing Death ) । মৃতের নাম মল্লিকা দাস। ২২ বছরের তরুণী আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী।

সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি স্বভাবের ছিলেন। সোমবার সকালে ভাড়াবাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন নার্সিংয়ের ছাত্রীদের সহপাঠীরা।  সম্পর্কের টানাপোড়েনের জেরে মল্লিকা আত্মঘাতী হয়েছেন বলে অনুমান সহপাঠী ও প্রতিবেশীদের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানা।

আরও পড়ুন :                                     

পুলিশ কোয়ার্টারে মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করতে বলা হয় নদিয়ার পড়ুয়াকে' যাদবপুরে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য 

মৃত ছাত্রীর নাম মল্লিকা দাস ( Mallika Das )  । বয়স ২২। বিএসসি নার্সিং চতুর্থ বর্ষের পড়ুয়া তিনি। বাড়ি বাঁকুড়ার তালডাংরায়। নার্সিং পড়ার সূত্রে কলকাতায় থাকা। সেই পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় ভাড়াবাড়ি থেকেই সোমবার তাঁর দেহ উদ্ধার হয়।                             

সূত্রের খবর, রবিবার রাতে খাওয়াদাওয়া করে ওই যুবতী ফোন নিয়ে ওপরে চলে যায়। প্রতিবেশীদের মধ্যে একজনের দাবি, সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ছিলেন মৃতা ছাত্রী। আর সহপাঠীরা বলছেন, খুব হাসিখুশি ছিলেন মল্লিকা। অন্যদের মোটিভেট করতেন তিনি । সম্পর্কের টানাপোড়েনের কথা উড়িয়ে দিচ্ছেন না তাঁরাও।                           

বীরভূমেও মৃত্যু নার্সিং ছাত্রীর


অন্যদিকে, অন্যদিকে, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে হাসপাতালের হোস্টেলে রহস্যমৃত্যু হয়েছে স্নেহা দত্ত নামে আর এক নার্সিং ছাত্রীর। হস্টেলের চারতলায় সহপাঠীদের সঙ্গে থাকতেন স্নেহা। পরিবার সূত্রে খবর, শনিবার হস্টেলের ঘরে স্নেহা পড়ে গিয়েছে বলে জানতে পারেন তাঁরা। মুখ থেকে গ্যাঁজলা বের হতে থাকায় মেডিক্যাল কলেজের আইসিসিইউতে ভর্তি করা হয়। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর বাড়ি হুগলির শ্যমপুরে।  রহস্যমৃত্যুর খবরে এলাকায় নেমেছে শোকের ছায়া।                      

 

 

সেরা শিরোনাম

News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget