এক্সপ্লোর

Park Circus News: হাতে হাতকড়া, কোমরে দড়ি পরেই পার্ক সার্কাসের রাস্তায় ৪ মূল অভিযুক্ত, কীভাবে আক্রমণ ? জানতে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

Park Circus Attack Case Update: প্রতিবাদের নামে পার্ক সার্কাসে তাণ্ডব, কীভাবে আক্রমণ ? অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

কলকাতা: প্রতিবাদের নামে পার্ক সার্কাসে তাণ্ডবের ঘটনার পুনর্নির্মাণে নামল পুলিশ। ধৃত অন্যতম ৪ অভিযুক্তকে নিয়ে এলাকায় পৌঁছে গিয়েছে এইমুহূর্তে পুলিশ। কোন গলিতে জমায়েত, কীভাবে আক্রমণ, অভিযুক্তদের নিয়ে তা বোঝার চেষ্টায় তদন্তকারী অফিসারেরা। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও চার জনকে। শেষ অবধি পাওয়া খবরে, ধৃতর সংখ্যা বেড়ে হল ৪৬। 

আরও পড়ুন, “১০ বছর ভোট দিতে দেয়নি, দাঁড়িয়ে থেকে ভোট নিত তৃণমূল বাহিনী”, ফলতা পুনর্নির্বাচনের আগে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা

রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেআইনি ভাবে রাস্তা অবরোধ। আর, তা তুলতে এলে পুলিশের উপর আক্রমণ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর থেকে ইটবৃষ্টি বাদ যায়নি কিছুই। পাল্টা, লাঠিচার্জ করে পুলিশও পার্ক সার্কাসের ঘটনায়, বেশ কয়েকজন পুলিশ কর্মী ও দু-জন CRPF-এর জওয়ান আহত হয়েছেন। সোমবার, তাঁদের সঙ্গে কথা বলতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের DC-র অফিসে আসেন মুখ্যমন্ত্রী।সঙ্গে ছিলেন CP-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আহত পুলিশকর্মী এবং জখম CRPF জওয়ানদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এরপর, গুন্ডামি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হঠাৎ করে কিছু লোককে জড়ো করে, ধর্মীয় শ্লোগান দিয়ে, পাথর ছোড়া এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার আছে। এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। খুব স্পষ্ট বার্তা 'জিরো টলারেন্স', এই ধরনের ভাঙচুর, গুন্ডামি, উচ্ছৃঙ্খলতা এবং দেশবিরোধী এবং অসামাজিক কাজ আমরা বরদাস্ত করব না। 
 

পার্ক সার্কাস-কাণ্ডে এখনও পর্যন্ত, নাগমা চাঁদনি বেগম, মহম্মদ কাইফ, ওয়াসিম আজহার, মহম্মদ শামিম-সহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্য়মন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, পার্ক সার্কাসে কাল যা করেছে পুলিশ ভাইদের সঙ্গে, তার ফল ভুগতে হবে। খুব জোর ভুগতে হবে। পুলিশের দিকে পাথর ছুড়লে, শাস্তি দেওয়ার কাজ বিজেপির সরকার করবে। আসানসোলের ফাঁড়িতে ভাঙচুর করেছে। ২০০ শতাংশ উসুল করব। যারা করেছে, তার পকেট থেকে বের করব। পার্ক সার্কাসের ঘটনায়, বেআইনি জমায়েত হিংসা ছড়ানো, মারাত্মক অস্ত্র নিয়ে অশান্তি করা, সরকারি কর্মীদের কাজে বাধা, তাঁদের মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Advertisement

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget