এক্সপ্লোর

Patuli News: পাটুলিতে অব্যাহত দুষ্কৃতীদের দৌরাত্ম্য, বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ জানানোয় ফের মারধর দম্পতিকে

Kolkata News: এই ঘটনায় পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। তাতে ঘটনাস্থলে এসে বুধবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশ।

কলকাতা: গত তিনদিনে এই নিয়ে তৃতীয় বার। দক্ষিণ কলকাতার (Kolkata News) পাটুলিতে (Patuli News) ফের দুষ্কৃতীদের তাণ্ডব। বাড়ির সামনে মদ্যপান করায় প্রতিবাদ জানিয়েছিলেন এক দম্পতি। তাতে ওই দম্পতিকেই মারধর করা হল বলে অভিযোগ। মারধরের জেরে চোখে গুরুতর আঘাত পেয়েছেন গৃহকর্তা। পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে সেই নিয়ে। এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ (Patuli Police Station)। 

পাটুলিতে ফের দম্পতিকে মারধরের অভিযোগ

পাটুলি থানার অন্তর্গত বৈষ্ণবঘাটা টাউনশিপে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে সেখানে একটি বাড়ির সামনে তিন যুবক মোটর সাইকেল দাঁড় করিয়ে মদ্যপান করছিলেন বলে অভিযোগ। শুধু মদ্যপানই নয়, ওই বাড়ির সিঁড়িতে তাঁরা কাচের বোতলও আছাড় মেরে ভাঙেন বলে অভিযোগ সামনে Sjসেছে। তা নিয়ে প্রতিবাদ জানাতে গেলেই ওই বাড়ির বাসিন্দা দম্পতিকে তাঁরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ সামনে এসেছে। 

যে বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে, সেই বাড়িতে বাচ্চাকে নিয়ে ভাড়া থাকেন এক দম্পতি। তাঁরা জানিয়েছেন, মঙ্গলবার রাত ২টো নাগাদ ওই তিন যুবক তাঁদের ঘরের সামনে এসে মদ্যপান শুরু করেন। বাড়ির সিঁড়িতে আছড়ে ভাঙেন কাচের বোতল। তাতে প্রতিবাদ জানান গৃহকর্তা। কাচের টুকরো পায়ে সন্তানের পায়ে বিঁধতে পারে বলেও সতর্ক করেন তিনি। 

আরও পড়ুন: Dacoity Case: রক্ষকই ভক্ষক! ডাকাতির মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল

তাতে দুই পক্ষের মধ্যে বচসা বেধে যায়। সেই পরিস্থিতিতে দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন গৃহকর্তা। পিছু পিছু বেরিয়ে আসেন তাঁর স্ত্রীও। তাতে বচসা থেকে ক্রমশ হাতাহাতি বেধে যায়। দুষ্কৃতীরা ওই দম্পতিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। তাতে চোখে আঘাত পেয়েছেন গৃহকর্তা। তাঁর দাবি, সজোরে তাঁর বাঁ চোখে ঘুষি মারা হয়। 

এই ঘটনায় পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। তাতে ঘটনাস্থলে এসে বুধবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশ। অভিযুক্ত তিন যুবককে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে ঘটনা এমন আকার ধারণ করল, তার নেপথ্য কারণ খতিয়ে দেখছে তারা। তবে পর পর এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

এর আগে, বাড়ির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করায়, পাটুলি থানার অন্তর্গত কেন্দুয়া মেইন রোডে দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। ইট মেরে ভেঙে দেওয়া হয় দরজার কাচ। তাতে মূল অভিযুক্তকে আটক করে পুলিশ।

কয়েক দিন আগেই একই ঘটনা ঘটে ওই এলাকায়

সেই সময় আক্রান্ত দম্পতির অভিযোগ ছিল, বাড়ির সামনে বসে মদ্যপান করার পাশাপাশি, গালিগালাজ ও অভব্য আচরণ করছিলেন এক প্রতিবেশী ও তাঁর দুই বন্ধু। প্রতিবাদ করায়, তিনজনে মিলে স্বামীকে মারধর করেন। প্রতিবাদ করায় স্ত্রীকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এলাকাছাড়া করার হুমকি দেওয়ার পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget