এক্সপ্লোর

Dacoity Case: রক্ষকই ভক্ষক! ডাকাতির মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল

জানা গিয়েছিল গ্রেফতার পুলিশকর্মী কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

কলকাতা: ডাকাতির মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল। জুন মাসে মৌলালিতে ১ কোটি ২৫ লক্ষ টাকার ডাকাতির অভিযোগ ওঠে। এর আগে এই ঘটনায় ৬ জন গ্রেফতার হয়েছিল, তারমধ্যে একজন ছিলেন পুলিশকর্মী। জানা গিয়েছিল গ্রেফতার পুলিশকর্মী কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। ধৃতদের ৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্টের (Banksal Court)। 

সমাজের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। অথচ এক পুলিশ কর্মীর বিরুদ্ধেই উঠল ডাকাতির অভিযোগ। অপহরণ ও টাকা লুঠে অভিযুক্ত পুলিশ কনস্টেবল।  পুলিশই নাকি ডাকাত! অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে খবর, গত জুন মাসে, মৌলালিতে এক ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ ওঠে। ব্যবসায়ীর দাবি, তিনি অফিসের কাজে এক জায়গায় যাওয়ার সময় তাঁকে অপহরণ করে ৬-৭ জন।  এরপর জোর জবরদস্তি তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় টাকা।  

তালতলা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে ১ পুলিশ কনস্টেবল সহ ৬ জনকে আগেই গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে, খোঁজ মেলে, আরেক কনস্টেবলের। স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল দেবাশিস দাস। 

মঙ্গলবার, সল্টলেকে আবাসন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১ লক্ষ টাকা ধৃতকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে, ৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

হাওড়ায় ডাকাতি: কিছুদিন আগেই ভয়াবহ ডাকাতি (Robbery) ঘটনা প্রকাশ্যে আসে। হাওড়া (Howrah) জগৎবল্লভপুরের বড়গাছিয়া সকালবাজার এলাকায় এক ব্যবসায়ীর (Businessman) বাড়িতে ভয়াবহ ডাকাতি ঘটনা ঘটে। পুজোর আগে এহেন ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় ওই এলাকায়।

গৃহকর্তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত: এদিন ভোররাতে ৮ থেকে ১০ জন সশস্ত্র ডাকাত মুখে গামছা বেঁধে কাপড়ের ব্যবসায়ী সুজিত কাড়ারের  বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন। ঘরে ঢুকে ডাকাতরা গৃহকর্তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় বাধা দেওয়ার ক্ষমতা হারায় ওই ব্যবসায়ী। এরপর সাত বছরের ছেলে সৌমাল্য কাড়ারের মাথায় রিভালবার ঠেকিয়ে যাবতীয় সোনার গয়না এবং নগদ টাকা লুট করে নেয়। তার স্ত্রীর গা থেকে যাবতীয়  সোনার গয়না খুলে নেয়। 

১০ থেকে ১২ লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ টাকা লুঠ: ওই ব্যবসায়ী জানিয়েছেন, ১০ থেকে ১২ লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। বাড়ি থেকে বেরোনোর সময় সকলের হাত-পা দড়ি দিয়ে বেঁধে চম্পট দেয় ডাকাত দল। পরে দাঁত দিয়ে দড়ি কাটার পর চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের ডাকে সুজিতবাবু। ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত ওই পরিবার এবং প্রতিবেশীরা। প্রতিবেশীদের অভিযোগ জগৎবল্লভপুর থানায় ফোন করলেও কেউ ফোন ধরেনি। পরে ১০০ ডায়ালে ফোন করলে পুলিশ সুপারের অফিসের নম্বর দেওয়া হয়। সেখানে ফোন করে জানালে বেশ কিছুক্ষণ বাদে পুলিশ আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন: Manik Bhattacharya : ২০১৬য় মারা যাওয়া ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট ! সেখানে পড়ে ৩ কোটি

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget