এক্সপ্লোর

Kolkata Police: সাইবার প্রতারণা মোকাবিলায় পুলিশকর্মীদের প্রশিক্ষণ লালবাজারে

Kolkata Police: বাড়ছে সাইবার প্রতারণার অভিযোগ। সামনে আসছে প্রতারণার নিত্যনতুন কৌশল। মোকাবিলায় এবার পুলিশের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে লালবাজার। কলকাতা পুলিশের হেড কোয়ার্টারেরই চলছে ক্লাস।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: আমাদের রোজকার কাজ-কর্মের অনেকটাই আজ ডিজিটাল-নির্ভর (Digital Dependence)। করোনা-পরবর্তী সময়ে ইন্টারনেট-নির্ভরতা (Internet Dependence) আরও বেড়েছে। আর এই সুযোগে সাইবার (Cyber) জগতে প্রতারণার জাল ছড়াচ্ছে প্রতারকরাও (Cheat)। দিনে দিনে বাড়ছে সাইবার-প্রতারণা (Cyber Fraud)। যা রুখতে কোমর বাঁধছে পুলিশও (Cops)। নিয়মিত চলছে সচেতনতামূলক প্রচার (Awareness Campaign)। সাইবার অপরাধের (Cyber Crime) মোকাবিলায় পুলিশকর্মীদের জন্যও ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রশিক্ষণের (Training)।

সাইবার অপরাধের অভিযোগ যত দ্রুত জানানো যায়, টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ততটাই উজ্জ্বল থাকে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে কলকাতার এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাত লক্ষ টাকা উধাও হয়ে যায়। কয়েকঘণ্টার মধ্যে অভিযোগ পেয়ে সেই টাকা ফেরাতে সক্ষম হয় কলকাতা পুলিশের (Kolkata Police) সেন্ট্রাল ডিভিশন সাইবার সেল। সাইবার-প্রতারণার তদন্তে এরকমই তৎপরতা চাইছেন পুলিশকর্তারা। শুধু ডিভিশনগুলিতে সাইবার সেল নয়, প্রতিটি থানায় কয়েকজন অফিসার নিয়ে সেল তৈরি করে সাইবার অপরাধ দমনে আরও তৎপর হতে চাইছে পুলিশ।

প্রথম পর্যায়ে প্রতিটি থানার ওসি ও অ্যাডিশনাল ওসি-দের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। কলকাতা পুলিশের হেড কোয়ার্টারেরই চলছে ক্লাস। যেখানে সাইবার অপরাধ ও ব্যাঙ্ক জালিয়াতি মোকাবিলা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ধরনের অপরাধ রুখতে প্রথমেই কী পদক্ষেপ নিতে হবে, গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রতারকের কাছে টাকা গেলে, প্রথম পর্বেই তা কীভাবে আটকাতে হবে, প্রতারক যাতে সেই টাকা ব্যবহার না করতে পারে, সেজন্য কী করতে হবে, এসব বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ওয়ালেটে টাকা ট্রান্সফারের পর কয়েকঘণ্টা সেখানেই টাকা থাকে। অভিযোগ পাওয়ামাত্র সেই ওয়ালেট চিহ্নিত করে ব্লক করার কৌশল শেখানো হচ্ছে প্রশিক্ষণে। পরবর্তী পর্বে থানা থেকে বাছাই করে পুলিশকর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে লালবাজার সূত্রে খবর। প্রশিক্ষণ পর্ব মিটলে থানাগুলিতে তৈরি হবে ছোট ছোট সাইবার সেল।

সাম্প্রতিক অতীতে কলকাতা এবং জেলাগুলি থেকে বেশ কয়েকটি সাইবার প্রতারণার অভিযোগ এসেছে। এই অপরাধ মোকাবিলাতেই সচেষ্ট হল পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget