এক্সপ্লোর

Police Death : প্রতিমা বিসর্জনের সময় পুরসভার গাড়ির ধাক্কায় কর্তব্যরত পুলিশ কর্মীর মৃত্যু

Kolkata News : গাড়ির পিছনের চাকা ওই কনস্টেবলকে পিষে দেয়। আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর।

আবির দত্ত, কলকাতা : পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু। প্রতিমা বিসর্জনের সময় পুরসভার গাড়ির ধাক্কায় কর্তব্যরত পুলিশ কর্মীর মৃত্যু। গতকাল গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নিমতলা ঘাটে (Nimtala Ghat)। বছর চল্লিশের মৃত পুলিশ কর্মীর নাম সন্দীপ বর্মন। তিনি কলকাতা পুলিশের (Kolkata Police) রিজার্ভ ফোর্সের G কোম্পানির কনস্টেবল। বাড়ি উত্তর দিনাজপুরে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩ টে নাগাদ নিমতলা ঘাটে দুর্ঘটনা ঘটে। পুরসভার গাড়ি গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ করছিল। গাড়ির পিছনের চাকা ওই কনস্টেবলকে পিষে দেয়। আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) নিয়ে গেলে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। পুরসভার গাড়ি আটক হলেও, চালক পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।                                                                                              

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ডি এল খান রোডে প্রবল উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে প্রৌঢ়াকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ডাম্পার। ধাক্কা মারার পর তাঁকে ১০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় ডাম্পারটি। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার মাথার উপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর। বাসিন্দাদের অভিযোগ, সিগনাল না মেনে বেপোরোয়াভাবে গাড়ি চালানো হয় ওই রাস্তায়। ট্রাফিক পুলিশের নজরদারি নেই বলেও অভিযোগ করেছিলেন তাঁরা। যে ঘটনার রেশ ফিকে হওয়ার আগেই ফের একবার পুরসভার গাড়ির ধাক্কায় মৃত্যু। এবারে পুলিশকর্মীর।                                                                                                     

আরও পড়ুন- ঘনিয়ে আসছে নিম্নচাপ, কবে থেকে ফের বৃষ্টি শুরু বঙ্গে?

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget