এক্সপ্লোর

Kolkata Police: SFI-এর মিছিলে 'না' পুলিশের, দেওয়া হল না অনুমতি

SFI Rally: বোর্ডের পরীক্ষার কারণ দেখিয়ে বাম ছাত্র সংগঠনের মিছিলে আপত্তি জানাল পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: আগামীকাল এসএফআইয়ের মিছিলে অনুমতি দিল না লালবাজার। হাওড়া, শিয়ালদা থেকে এসএফআইয়ের বিধানসভা অভিযানে 'না' পুলিশের।

কেন বারণ:
বোর্ডের পরীক্ষার কারণ দেখিয়ে বাম ছাত্র সংগঠনের মিছিলে আপত্তি জানাল পুলিশ। মিছিল করে এলে হাওড়া, শিয়ালদা, ধর্মতলায় আটকাবে পুলিশ, জানাল লালবাজার।

কীসের ডাকে মিছিল?
কলেজে ছাত্র ভোট থেকে আনিশ হত্যাকাণ্ডের দোষীদের শাস্তি চেয়ে মিছিলের ডাক দিয়েছে এসএফআই। স্কুল শিক্ষা সংক্রান্ত বিষয়েও একাধিক দাবি রয়েছে বাম ছাত্র সংগঠনের।

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, 'বিধানসভার অধিবেশন, দিন কমিয়ে দিচ্ছে, আলোচনা করতে দিচ্ছে না। শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মন্ত্রীকে-চিঠি দিয়েছি। তা নিয়ে আপত্তি দেওয়ার কথা না। আমরা ছাত্রদের জন্য়ই ভাবছি। ওঁরা পড়ুয়াদের কথা ভাবেন না। আমরা ৩৬৫ দিন ভাবি। পরীক্ষার বিষয় দেখে নেওয়া হবে। মিছিল তো হবেই।'


কিন্তু, লালবাজারের এই চিঠির পরও সিপিএমের ছাত্র সংগঠন বিধানসভা অভিযান কর্মসূচি থেকে পিছু হটতে নারাজ। শুক্রবার হাওড়া ও শিয়ালদা-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসএফআইয়ের মিছিল রওনা দেবে বিধানসভার উদ্দেশে। লালবাজার সূত্রের খবর, আপাতত যা পরিকল্পনা, সেই অনুযায়ী, হাওড়া ব্রিজ পেরোলেই, অ্যাপ্রোচ রোডে ব্যারিকেড করে আটকে দেওয়া হবে এসএফআইয়ের মিছিল। শিয়ালদা স্টেশন চত্বরে মিছিল আটকানোর পরিকল্পনা রয়েছে পুলিশের। ঠিক হয়েছে, ডোরিনা ক্রসিং-সহ বিভিন্ন জায়গায় থাকবে পুলিশ পিকেট। প্রতিটি জায়গায় দায়িত্বে থাকবেন পুলিশ আধিকারিকরা।  

বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ধর্মঘট ঘিরে এমনিতেই তেতে উঠেছে পরিস্থিতি। সঙ্গে চলছে রাজনৈতিক তর্কযুদ্ধ।  

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'নোটিস দেবে, শো কজ করবে, ওই পযন্তই। বেতন কাটলে, দমন-পীড়ন নীতি নিয়ে সাসপেন্ড করলে আমি বিরোধী দলনেতা হিসাবে পূর্ণদায়িত্ব নেব। তার আইনি লড়াইয়ের জন্য ব্যয় ভার পযন্ত আমি করবো। যারা নিজের অধিকারের জন্য ধর্মঘট করতে চান তারা করতে পারেন।' একদিকে, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন। আরেকদিকে, বিভিন্ন ইস্যুতে এসএফআইয়ের বিধানসভা অভিযান। সার্বিকভাবে চড়ছে রাজনৈতিক উত্তাপের পারদ।    

এসএফআইয়ের মিছিল পুলিশ আটকালে আরও ঝামেলা বাড়তে পারে? সেক্ষেত্রে ১০ মার্চ কী তোলপাড় হবে কলকাতার রাস্তা?  

আরও পড়ুন: 'মমতাদি, স্টপ ইট। প্লিজ স্টপ ইট', পঞ্চায়েত ভোটের মুখে দলনেত্রীকে 'অস্বস্তির বার্তা' ইসলামপুরের বিধায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget