এক্সপ্লোর

মমতা, অভিষেককে সোশ্যালে ‘আনফলো’ করে দিল কলকাতা পুলিশ! ফলো করা শুরু শুভেন্দু-মোদি-শাহকে

এবার নতুন শাসকদল ক্ষমতা কাঁধে তুলে নেওয়ার আগেই কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায় উল্লেখযোগ্য বদল হল। 

কলকাতা : শাসকদল বদলানোর সঙ্গে সঙ্গে বদলে  যায় অনেক কিছুই। ভোট ঘোষণার পর মডেল কোড অফ কনডাক্ট চালু করার পর সারা রাজ্যেই পুলিশের যথেষ্ট রদবদল হয়েছে। বহু পুলিশ আধিকারিককেই বদলি করা হয়েছে। এবার নতুন শাসকদল ক্ষমতা কাঁধে তুলে নেওয়ার আগেই কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায় উল্লেখযোগ্য বদল হল। 

কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বর্তমানে এক্স-এ (পূর্বতন ট্যুইটারে) কলকাতা পুলিশ ৪২ টি পেজকে ফলো করে। তার মধ্যে এখন নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট। বদলে তারা ফলো করা শুরু করেছে শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রীর কার্যালয় ও  অমিত শাহর দফতরকে। আগে এই তালিকায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়  ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ-ও। 

অন্যদিকে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথের পরেও ফেসবুকে মুখ্যমন্ত্রী পরিচয় ছাড়তে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়!  প্রাক্তন হয়েও ফেসবুক পোস্টে এখনও মমতার পেজে পরিচয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, শুধু ব্র্যাকেটের মধ্যে লেখা ১৫, ১৬, ১৭তম বিধানসভা। নতুন বিজেপি সরকারের গঠনের পরেও পদ আঁকড়ে থাকার মরিয়া চেষ্টা করে চলেছেন মমতা । সকাল পর্যন্ত মমতার ফেসবুক, এক্স পোস্টে ছিল মুখ্যমন্ত্রীর পরিচয়, এখনও প্রাক্তন না বলে ১৫, ১৬, ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী বলে পরিচয়।  

এর আগে ভোটের ফল বেরনোর পরও সেই ফল মানতে পারেননি মমতা। নিজেই জেদ ধরে বলেন, তিনি ইস্তফা দেবেন না রাজভবনে গিয়ে। উল্টে তিনি দাবি করেন, তিনি তো হারেননি ! তাই তিনি রাজ্যপালকে ইস্তফাও দেননি। অবশেষে নিয়মমাফিক বিধানসভাই ভেঙে দেন রাজ্যপাল গত ৭ মে। এরপরও মমতা বন্দ্যোপাধ্যায় সব সোশ্যাল মিডিয়ায় লিখে রেখেছিলেন মুখ্যমন্ত্রী  পরিচয়। এবার নতুন মুখ্যমন্ত্রী শপথ নিলেও নিজে 'প্রাক্তন' হলেন না। বরং লিখলেন, ১৫, ১৬, ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী ! 

স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে শপথ নিল প্রথম বিজেপি সরকার। গেরুয়া পোশাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী । আলিঙ্গন করলেন প্রধানমন্ত্রীর। এদিন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরও ৫ জন। মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা-নিশীথ। শপথে নজর মতুয়াদের দিকেও। মন্ত্রী হিসেবে শপথ নিলেন অশোক কীর্তনিয়াও। মন্ত্রিসভায় জায়গা পেলেন আদিবাসীদের প্রতিনিধি ক্ষুদিরাম  টুডুও।

কলকাতায় পৌঁছে গেলেন অমিত শাহ, বিজেপির মুখ্যমন্ত্রী বাছাই কোন বৈঠকে ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget