এক্সপ্লোর

Kolkata: খোলা রাস্তায় পুড়ছে জঞ্জাল! শীতের মুখে কলকাতায় বিষ-বাতাসের উদ্বেগ

Kolkata Pollution: জঞ্জালের স্তূপে আগুন দিতে দেখা গিয়েছে খোদ পুরসভার সাফাই কর্মীদের একাংশকে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতের (Winter in Kolkata) আগে রাজধানীতে দূষণের (Pollution) মাত্রা নিয়ে উদ্বেগের ছবি প্রতি বছরই সামনে আসে। গাড়ির দূষণের সঙ্গী হয় ভেসে আসা ফসলের গোড়া পোড়ানোর ধোঁয়া। প্রায় একই ছবি কলকাতাতেও। শীত এলেই এই শহরেও মাথাচাড়া দেয় দূষণের মাত্রা। এক শ্রেণির নাগরিকের অসচেতনতা যা আরও বাড়িয়ে তোলে। কলকাতা পুরসভার (KMC) তরফে খোলা জায়গায় আবর্জনা পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারপরেও জঞ্জালের স্তূপ জড়ো করে আগুন দিতে দেখা গেল পুরসভার সাফাই কর্মীদের একাংশকে। এমন ঘটনা সামনে আসতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মেয়র পারিষদ।

কী দেখা গেল কলকাতার রাস্তায়:
ফুটপাতের ধারে পোড়ানো হচ্ছে জড়ো করে রাখা আবর্জনার স্তূপ। আর তার জেরেই চারপাশে ছড়িয়ে পড়েছে ধোঁয়া আর কটূ গন্ধ। হঠাৎ দেখলে মনে হবে কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে। কিন্তু আসলে তা দূষণের ধোঁয়া। সোমবার, শহরের প্রাণকেন্দ্র রাজভবনের সামনে দেখা গিয়েছে এমনই ছবি। 

নিম্নচাপের গেরো কাটিয়ে সবে নামতে শুরু করেছে শহরের তাপমাত্রার পারদ। এর মধ্যেই বাড়তে শুরু করেছেন কলকাতার দূষণ। আর কলকাতা শহরের এদিক-ওদিক, আনাচে-কানাচে শুরু হয়েছে জজ্ঞাল পোড়ানো। বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে রাস্তা ঝাঁট দিয়ে, আবর্জনা জড়ো করে, ফুটপাতের ধারে সেই জজ্ঞাল পুড়িয়ে দিচ্ছেন পুরসভারই সাফাই কর্মীরা।

গত কয়েকবছর ধরেই দিল্লিতে দূষণ ছড়িয়ে পড়ার জন্য কাঠগড়ায় উঠেছে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে ফসলের গোড়া পোড়ানোর ঘটনা। ঠিক সেরকমই ঘটনা সামনে এল কলকাতা শহরেও। এর আগেও দীপাবলির সময়ে কলকাতা শহরে দূষণের ঘটনা উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট ছিল। আগেও এমন হয়েছে। সেরকমই এবারের দীপাবলিতেও কলকাতার বাতাসে (Air Pollution in Kolkata) দূষণের মাত্রা ছিল উদ্বেগজনক।  

এরইমধ্যে শীতের শুষ্ক আবহাওয়ায়, কলকাতা পুরসভার নিষেধ সত্ত্বেও কীভাবে চলছে খোলা জায়গায় জঞ্জাল পোড়ানো? আদতে বাতাসে (Air Pollution) দূষণ ছড়ানোর বিষয়ে সচেতন নন পুরসভা সাফাই কর্মীরাই?

কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবব্রত মজুমদার বলেন, 'দূষণ রুখতে পুর কর্তৃপক্ষ যথেষ্টই কড়া। যাঁরা এসব করছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'

শুষ্ক আবহাওয়ায় (Dry Weather) বাতাসে ধূলিকণার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে মাঝেমধ্যেই গাড়ির সাহায্যে জল ছেটানোর কাজ করা হচ্ছে কলকাতা পুরসভার তরফে। তবে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি, নাগরিকদের মধ্যে সচেতনতার মনোভাবও প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদদের একাংশ।

আরও পড়ুন: মেলা নিয়ে প্রশাসনকে একগুচ্ছ শর্ত বিশ্বভারতীর, তালিকায় কী কী রয়েছে?

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget