এক্সপ্লোর

Post Covid Clinic : ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

Covid 19 : চিকিত্‍সকরা এও বলছেন, এবার করোনা পরবর্তী শারীরিক জটিলতা বাড়তে শুরু করেছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : সংক্রমণের চতুর্থ ঢেউয়ে (Fourth Wave) সমস্যা বাড়াচ্ছে করোনা পরবর্তী জটিলতা বা লং কোভিড (Long Covid)। দেখা দিচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট, অবসাদ, মনসংযোগে সমস্যার মতো নানা সমস্যা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা। ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে। 

বাড়ছে করোনা। হাসপাতালগুলিতে ফের ICU’তে চাপ বাড়ছে। তাহলে কি ভারতে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে ? চিকিৎসকদের একাংশের বক্তব্য, অধিকাংশক্ষেত্রেই এবারের সংক্রমণ থেকে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হচ্ছে না। 

আরও পড়ুন ; ফের ২০ হাজারের উপরেই দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৯

তবে এরই সঙ্গে চিকিত্‍সকরা এও বলছেন, এবার করোনা পরবর্তী শারীরিক জটিলতা বাড়তে শুরু করেছে। অর্থাত্‍, করোনার সংক্রমণ কাটিয়ে ওঠার পর, দেখা দিচ্ছে নতুন শারীরিক সমস্যা। যার জেরে রোগীর অবস্থা কখনও কখনও আশঙ্কাজনকও হয়ে পড়ছে। 

কী বলছেন চিকিৎসকরা ?

চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, হাই রিস্কের রোগী যারা তাদের ক্ষেত্রে রোগটা গুরুতর হতে পারে। লং কোভিডের সমস্যা আরও বাড়ছে। কোভিড ভাইরাস ফুসফুসের মধ্যে দিয়ে শ্বাসনালীতে ঢোকে। তখনই বিভিন্ন অঙ্গের ফেলিওরের সমস্যা দেখতে পাই।

চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, যেখানে প্রতিরোধ করার ক্ষমতা কমছে, সেই জায়গায় রোগ জটিল থেকে জটিলতর হতে পারে। আমাদের সাবধান থাকতে হবে। প্রৌঢ়দের ক্ষেত্রে সাবধান হতে হবে। রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, করোনা পরবর্তী শারীরিক জটিলতাগুলির মধ্যে বেশি দেখা যাচ্ছে- ক্লান্তি, দীর্ঘদিন ধরে হালকা শ্বাসকষ্ট, মনোসংযোগের সমস্যা, নিদ্রাহীনতা বেড়ে যাওয়া, বুকে ব্যাথা, সিড়ি দিয়ে ওঠানামা করতে গেলে অসুবিধা, গাঁটের ব্যাথা, অবসাদ, মাঝে মাঝে জ্বর আসা, চোখ ও স্নায়ুর সমস্যা ।

এপ্রসঙ্গে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ঋষিকেশ কুমার বলছেন, কোভিডের পর স্নায়ুরোগের সমস্যা আরও বেড়ে যায়। পারকিনসন্সের সমস্যাও বাড়ে। 

বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের পর করোনা পরবর্তী এই শারীরিক জটিলতা নজরে আসে। দ্বিতীয় ঢেউয়ের সময় যা অনেকটাই বেড়ে যায়। তবে করোনার থার্ড ওয়েভে করোনা পরবর্তী এই জটিলতা তেমন দেখা যায়নি। কিন্তু চতুর্থ ঢেউয়ের সময় ফের এই জটিলতাগুলি দেখা যাচ্ছে। 

করোনা পরবর্তী শারীরিক এই সমস্যাগুলির সমাধানে বেলেঘাটা আইডি হাসপাতালে শুরু হয়েছিল পোস্ট কোভিড ক্লিনিক। কর্তৃপক্ষের বক্তব্য, সম্প্রতি সেখানে ভিড় ফের বাড়তে শুরু করেছে। বেলেঘাটা আইডি-র অধ্যক্ষ অনিমা হালদার বলেন, আমাদের এখানে পোস্ট কোভিড ক্লিনিক আছে। অনেকে আসছেন। প্রচণ্ড দুর্বলতা থেকে যাচ্ছে। যাদের হার্টের সমস্যা ছিল, তার পর আবার কোভিড হয়েছে। তাতে দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে।

সবমিলিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Cyclone threat to Odisha: লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget