এক্সপ্লোর

Kolkata Promoter Attack: তোলা দিতে অস্বীকার করায় জুটল মার! ফের আক্রান্ত প্রোমোটার

Kolkata News: তারক দাস, সুরজিৎ হাজরা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্যাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু সিং নামে ওই আক্রান্ত প্রোমোটার।

কলকাতা: কলকাতার বুকে ফের আক্রান্ত হলেন প্রোমোটার। তোলা দিতে অস্বীকার করায় এলাকারই কিছু অসামাজিক যুবকদের বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ। ট্যাংরার শীল লেনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রাজু সিং নামে ওই আক্রান্ত প্রোমোটার।

তোলা দিতে অস্বীকার? তাই কি খাস কলকাতায়, ফের প্রোমোটারের উপর হামলার অভিযোগ উঠল এলাকারই দুষকৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল ট্যাংরার শীল লেন। তারক দাস, সুরজিৎ হাজরা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্যাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু সিং নামে ওই আক্রান্ত প্রোমোটার। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ অফিস খোলেন রাজু সিং। প্রোমোটারের অভিযোগ অনুযায়ী, সেই সময়ই, তাঁর অফিসে এসে জড়ো হয় অভিযুক্তদের দলবল। তাঁর কাছে ২ লক্ষ টাকা চাওয়া হয়। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় বেধড়ক মার। বন্দুকের বাঁট দিয়ে ভেঙে ফেলা হয় অফিসের কাচ। অভিযোগ, মারধরে বাধা দিতে গিয়ে দুষকৃতীদের হাতে আক্রান্ত হন এলাকারই আরেক বাসিন্দা দীপঙ্কর মজুমদার। তিনি জানান, "আমাকেও মেরেছে, বাধা দিয়েছিলাম বলে।'' কিন্তু কাদের মদতে দিনেদুপুরে চলছে তোলাবাজি? এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি।

গত বছর ১৫ ডিসেম্বর দাবি মতো তোলা না দেওয়ায়, বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। দীর্ঘদিন ফেরার থাকার পর সেই ঘটনায় জামিন পান অভিযুক্ত কাউন্সিলর।                                           

ফেব্রুয়ারি মাসে লিলুয়ায় ফ্ল্যাটের সামনে গুলিবিদ্ধ হলেন রাজেশ সিং নামে এক প্রোমোটার। ২১ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ আবাসনের সামনে দাঁড়িয়েছিলেন বছর ৪০-এর রাজেশ। অভিযোগ, হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে চড়ে এসে সামনে থেকে তাঁকে গুলি করে। রাজেশের পেটে গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের CMRI হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ ব্যক্তিও এর আগে খুনের মামলায় জেল খাটেন। তাঁর বিরুদ্ধে অসামাজিক কাজেরও অভিযোগ ছিল। বর্তমানে প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ। ব্যবসায়িক শত্রুতা? নাকি পুরনো আক্রোশ থেকে গুলি, খতিয়ে দেখা শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। 

আরও পড়ুন: Jadavpur University Chaos: শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে যাদবপুরের পড়ুয়া, সোমবার সব বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget