এক্সপ্লোর

DA Protests: প্রায় ৩৫ শতাংশের ফারাক, বঞ্চনার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে, বকেয়া ডিএ-র দাবিতে তেতে উঠল রাজপথ

Kolkata News: বছরের পর বছর ধরে, এই সরকারি কর্মীরা বকেয়া ডিএ-র দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন।

পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও সৌভিক মজুমদার, কলকাতা: ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে, ৩৫ শতাংশ কম ডিএ পান রাজ্য সরকারি কর্মচারীরা (Dearness Allowance)। সেই বকেয়া মেটানোর দাবিতে, সরকারি কর্মীদের আন্দোলন ঘিরে (DA Protetss), বুধবার রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার (Kolkata News) রাজপথ। বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াইও চলছে দীর্ঘদিন ধরে। বর্তমানে সেই মামলা রয়েছে সুপ্রিম কোর্টে।

বকেয়া মেটানোর দাবিতে শহরের রাজপথে সরকারি কর্মীদের আন্দোলন 

বুধবার রাজপথে ধুন্ধুমার চলাকালীন সংবাদমাধ্যমে মুখ খোলেন এক সরকারি কর্মচারী। তিনি বলেন, "ক্যালকুলেশন করে অ্যাভারেজ দেখছি ১০-১২ হাজার টাকা আমরা পাচ্ছি না। এখন কথা হচ্ছে, এই শেষ বয়সে, আফটার সিক্সটি ইয়ার্স, আমরা পাবটা কী খাবটা কী?"

নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্যে ভূরি ভূরি অভিযোগের মধ্যেই পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। কিন্তু চাকরি চাইতে গিয়ে, বার বার আন্দোলনকারীদের ঠিকানা হয়েছে প্রিজন ভ্যানে। বুধবার ডিএ চাইতে গিয়েও আন্দোলনরত সরকারী কর্মচারীদের কপালেও জুটল সেই প্রিজন ভ্যানই!

বছরের পর বছর ধরে, এই সরকারি কর্মীরা বকেয়া ডিএ-র দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। বুধবার তাঁদের লড়াইয়ের আঁচ এসে পড়ে কলকাতার রাজপথে। তাকে ঘিরে ধুন্ধুমার বেধে যায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে আন্দোলনকারীদের। ধস্তাধস্তি, টানাহ্যাঁচড়া শুরু হয়। পুলিশের তরফে ঘুষিও উড়ে আসে বলে দাবি করেন আন্দোলনকারীদের একাংশ।

আরও পড়ুন: Suvendu Adhikari : ‘বিধায়ক ভাঙিয়ে সরকার করব না, ভোটে জিতে সরকার করব’,ডিসেম্বর ডেডলাইন নিয়ে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর

বুধবার এই সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছিলেন ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ-র দাবিতে। সেই অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ৩৫ শতাংশ কম ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। এক আন্দোলনকারী বলেন, "অবিচার বঞ্চনার কথা বলার জন্যই বিধানসভা অভিযান। সেটাকে বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী পুলিশকে ব্যবহার করেছেন এবং লাঠিচার্জ করছেন, ধাক্কা মারছেন।"

উল্লেখ্য, DA নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে। সেই অনুযায়ীও, রাজ্য সরকারি কর্মীরা, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ৩৪ শতাংশ পিছিয়ে। DA সংক্রান্ত মামলায় এবছরের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে।

কিন্তু, সময়সীমা শেষের আগেই ১২ অগাস্ট, ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে, হাইকোর্টে যায় রাজ্য। গত ৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে, রাজ্য সরকার দাবি করে, সরকারি কর্মীদের কোনও DA বকেয়া নেই। ২২ সেপ্টেম্বর রাজ্য সরকারের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে পুরনো রায় বহাল রাখে দেয় আদালত। এর পর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। 

বকেয়া DA নিয়ে রাজ্য সরকার, আদালতের নির্দেশ মানেনি, এই অভিযোগে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও হয়েছিল। সেই মামলায় মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে হলফনামা তলব করেছিল আদালত।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ৩৫ শতাংশ কম ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা

পরিসংখ্যান বলছে, ষষ্ঠ বেতন কমিশন অনুসারে এখন বাংলার সরকারি কর্মীরা মূল বেতনের ৩ শতাংশ DA পান। কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার ৩৮ শতাংশ হারে DA দেয়। বাম শাসিত কেরল দেয় ৩৬ শতাংশ হারে। কংগ্রেস শাসিত রাজস্থান সরকার দেয় ৩৪ শতাংশ। বিজেপি শাসিত গুজরাত ২৮ শতাংশ হারে DA দেয়। আরজেডি-নীতীশ-কংগ্রেস শাসিত বিহারও ২৮ শতাংশ হারে, বিজেপি শাসিত কর্নাটক ২৭.২৫ শতাংশ হারে এবং কংগ্রেস শাসিত ছত্তীসগঢ় সরকার ২২ শতাংশ হারে DA দেয়।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget