এক্সপ্লোর

Kolkata News: শহরের বুকে সাহিত্য সমাহার, উদ্বোধন হয়ে গেল 'পূর্বোদয় সাহিত্য উৎসব'- এর দ্বিতীয় পর্যায়ের

Purvodaya Literary Festival – Second Edition : এই সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস।

কলকাতা : পূর্বোদয় সাহিত্য উৎসবের দ্বিতীয় সংস্করণের সূচনা হয়ে গেল কলকাতায়। উদ্বোধন অনুষ্ঠান ছিল ২৪ নভেম্বর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। ইন্সটিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ (ISCS) এবং মৌলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউটের এশিয়ান স্টাডিজ (MAKAIAS) একত্রিত হয়ে এই সাহিত্য উৎসবের আয়োজন করেছে। বেশ কয়েকদিনব্যাপী চলবে এই সাহিত্য উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে এক ছাদের তলায় হাজির ছিলেন সাহিত্য, শিল্প এবং সংস্কৃতি সম্পর্কে উৎসাহী, অনুরাগীরা।    

এই সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস। এছাড়াও ছিলেন শ্রী রাজেন্দ্র সিং, পরিবেশবিদ হিসেবে পরিচিত তিনি। জল সংরক্ষণের বিষয়েও তাঁর অবদান অনস্বীকার্য। 'ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া' হিসেবে সর্বজনবিদিত শ্রী রাজেন্দ্র সিং। এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। নিজের ভাষণে রাজ্যপাল সি ভি আনন্দ বোস অভিবাদন জানান পারমিতা সৎপথী এবং রাজেন্দ্র সিংকে। এই বছর, বিশিষ্ট লেখিকা পারমিতা সৎপথী সমসাময়িক ভারতীয় সাহিত্যে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় পূর্বোদয় এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন।    

প্রাচ্যের সাংস্কৃতিক গতিশীলতার উদযাপন হিসেবে পরিকল্পিত এই উৎসবে, শিল্প সংক্রান্ত ধারণা, ভাবনাচিন্তা এবং শৈল্পিক অভিব্যক্তির এক বিস্তৃত মিশ্রণ প্রদর্শিত হয়েছিল। অংশগ্রহণকারীরা সাহিত্য আলোচনা, আবৃত্তি, কুইজ, ফ্যাশন প্রদর্শনী, শিল্প প্রতিযোগিতা এবং নুক্কড় নাটক-সহ বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান উপভোগ করেছিলেন। পূর্বোদয় লিটপেক্স: সাহিত্যের উপর ভিত্তি করে একটি ফিলাটেলিক প্রদর্শনী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়ান ওডিসি নামে দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজনও ছিল এই সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। এই দুই বিশেষ প্রদর্শনী দর্শকদের মনে উল্লেখযোগ্য ভাবে নতুন কিছু জানার আগ্রহ জাগিয়ে তোলে। কারণ এখানে দেখা গিয়েছে, বিরল আর্কাইভাল নথি, ছবি এবং কম-অনুসন্ধান হয়েছে এমন সাংস্কৃতিক তথ্য।     

এই অনুষ্ঠানে উপস্থিত আরও একজন গুরুত্বপূর্ণ মানুষ শ্রী অরিন্দম মুখোপাধ্যায়, যিনি আইএসসিএস- এর ডিরেক্টর। এই ব্যক্তির নেতৃত্বই পূর্বোদয় সাহিত্য উৎসবের দ্বিতীয় সংস্করণ আয়োজনের মূল ভিত্তি। উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে যথেষ্ট জমজমাট। উৎসাহী জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইতিবাচক মনোভাব নিয়েই এসেছিলেন সকলে। আর উদ্বোধনী অনুষ্ঠানের এমন শুভারম্ভ দেখে অনুমান, আগামী দিনেও পূর্বোদয় সাহিত্য উৎসবের আসর থাকবে জমজমাট, সাহিত্য-শিল্প-সংস্কৃতি সম্পর্কে আগ্রহীদের ভিড় দেখা যাবে অনুষ্ঠানে। নিহসন্দেহে দর্শকরা জানতে পারবেন নতুন অনেক ধরনের তথ্য।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget