এক্সপ্লোর

R G Kar News: চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের দাবি, বামেদের মিছিলে উত্তেজনা

West Bengal News: আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে, ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁঝ।

কলকাতা: আর জি কর (R G Kar News) মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে ফের পথে নামল সিপিএম। বামেদের মিছিলে ছড়াল উত্তেজনা। একাধিকবার বাধার মুখে পড়লেও ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তাঁরা।

বিচারের দাবিতে ফের পথে: আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে, ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। মঙ্গলবার সেই দাবিকে সামনে রেখে পথে নামল সিপিএম নেতৃত্ব আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ, খুনের বিচার চেয়ে এদিন পথে নামে সিপিএম। রাজাবাজার থেকে শুরু হয় মিছিল। মিছিলে পা মেলান মহম্মদ সেলিম, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা। খান্নার কাছে পুলিশের ব্য়ারিকেড থাকলেও তা ভেঙে সামনের দিকে এগিয়ে যায় মিছিল। পরবর্তীতে শ্য়ামবাজার মোড় থেকে খানিক আগে ফের পুলিশের ব্য়ারিকেডের মুখে পড়লেও, ব্য়ারিকেড ভেঙে এগিয়ে যান সিপিএমের নেতা-কর্মীরা। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "আমি স্বাস্থ্য়মন্ত্রীর পদত্য়াগ চাই। আসল লোককে ধরুক। সন্দীপ ঘোষকে তো ধরেছে।'' 

মৌন মিছিল করলেন বিজেপি বিধায়করা। অন্য়দিকে, পাশাপাশি, স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে ঝাঁটা হাতে মিছিলে হাঁটলেন মহিলারা। মঙ্গলবার বিধানসভায়, ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল পাস হওয়ার পর, বিধানসভা থেকে ডোরিনা ক্রসিংয়ের বিজেপির ধর্ণামঞ্চ পর্যন্ত মৌন মিছিল করেন বিজেপি বিধায়করা। দফা এক, দাবি এক, মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ, লেখা- টি-শার্ট পরে মিছিলে হাঁটেন বিজেপি বিধায়করা। ন্য়ায়বিচারের দাবিতে, এদিন 'কালচারাল অ্য়ান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের' ডাকে ঝাঁটা হাতে মিছিল করেন মহিলারা। রবীন্দ্রসদন থেকে শুরু হওয়া সেই মিছিলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অর্জুন সিং, এবং জিতেন্দ্র তিওয়ারি।                        

এদিকে ফিয়ার্স লেনে গোটা একটা দিন আন্দোলন করলেন জুনিয়র চিকিৎসকরা। উর্দি বনাম স্টেথোর লড়াইয়ে প্রতীকী শিরদাঁড়ার সামনে অবশেষে ২২ ঘণ্টা পর নতিস্বীকার করে লালবাজার। আন্দোলনকারীদের দাবি মেনে লৌহকপাট সরায় পুলিশ। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে, তাঁর কাছে তাঁরই পদত্য়াগ দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: South 24 Parganas: কর্তব্য়রত চিকিৎসককে 'হুমকি' তৃণমূলকর্মীর, রুখে দাঁড়ালেন রোগীরা

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget