এক্সপ্লোর

South 24 Parganas: কর্তব্য়রত চিকিৎসককে 'হুমকি' তৃণমূলকর্মীর, রুখে দাঁড়ালেন রোগীরা

চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। 

রঞ্জিত হালদার, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালে (Baruipur Super Speciality Hospital) কর্তব্য়রত চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে। ঘটনায় চিকিৎসকের হয়ে রুখে দাঁড়ান ওপিডিতে দেখাতে আসা রোগীরা। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। 

আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তাল রাজ্য়। আর জি কর-কাণ্ডে বিচারের পাশাপাশি সুরক্ষার দাবিতেও সরব চিকিৎসকরা। এই আবহেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে হাসপাতালে ঢুকে কর্তব্য়রত চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জয়নগরের বাসিন্দা তৃণমূল কর্মী মুনমুন মোল্লা। চাকরির জন্য় মেডিক্য়াল টেস্ট করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে এলাকার কয়েক জন যুবককে নিয়ে মঙ্গলবার বারুইপুর হাসপাতালে আসেন তিনি। ফিটনেস সার্টিফকেট পেতে দেরি হওয়ায় সেই সময় হাসপাতালে কর্তব্য়রত চিকিৎসক অভিজিৎ নস্করকে তিনি হুমকি দেন বলে অভিযোগ। অভিযোগকারী চিকিৎসক অভিজিৎ নস্কর বলেন, "ওপিডি চলছে। ওপিডিতে যেমন ভিড় তাকে প্রতিদিন। সেই ভিড়টা ছিল। উনি এসে দাবি করছেন যে ওঁকে আগেই ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিতে হবে। আমি বলেছিলাম য়ে আগে আমি রোগী দেখব। তারপরে আমি ফিটনেস সার্টিফিকেট দিতে পারব। উনি বললেন যে আপনি আমার সরকারি চাকরি করছেন। আমি নেতা। আপনার চাকরি আমি খেয়ে নেব। আপনাকে আমি দেখে নেব।''

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্য়েই বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসককে তৃণমূল কর্মীর হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে। যদিও অভিযুক্ত তৃণমূল কর্মীর মুনমুন মোল্লার দাবি, "আমি সব সিস্টেম জানি। ওঁর সঙ্গে কোনও বড়-ছোট কথা বলিনি। উনি আমাকে বলার পরে আমি বলেছি। আমিও একজন মানুষ। রক্ত-মাংসে গড়া মানুষ। একটা নারী আমাকে যদি বলে একজন যে গরু-ছাগল তাহলে আমিও বলতে পারি।''

ঘটনায় কর্তব্য়রত চিকিৎসকের হয়ে রুখে দাঁড়ান ওপিডিতে দেখাতে আসা রোগীরা। হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, "মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারবাবু উনি একটা চিঠি দিয়েছেন থানায়। যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন আরকি তাঁকে থানা থেকে নিয়ে যাওয়াও হয়েছে। আমাদের দিক থেকেও সুপার হিসেবে আমার তরফ থেকেও একটা চিঠি আমি দিচ্ছি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: 'আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি' আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরত নাট্য পরিচালকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget