এক্সপ্লোর

Kolkata News: পুলিশের খসড়া প্রস্তাবে রাজি রোয়িং ক্লাবগুলি, কবে শুরু হবে রোয়িং?

Rowing Club: পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত এসওপি হাতে পেয়ে যেতে পারে রোয়িং ক্লাবগুলি।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সম্প্রতি রবীন্দ্র সরোবরে রোয়িং অনুশীলনের সময় বোট উল্টে মৃত্যু হয় দুই ছাত্রের। তারপরেই টনক নড়ল। রোয়িং নিয়ে লালবাজারের এসওপি মেনে নিল ৩টি ক্লাব। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত এসওপি হাতে পেয়ে যেতে পারে রোয়িং ক্লাবগুলি।

রোয়িং নিয়ে লালবাজারের Standard Operating Procedure বা SOP-র খসড়া প্রস্তাব মেনে নিয়েছে ৩টি ক্লাব। লেক ক্লাবের জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দত্ত বলেন, 'যা যা বলেছে সব মেনে নিয়েছি।' ক্যালকাটা রোয়িং ক্লাবের তরফে চন্দন রায়চৌধুরী বলেন, 'নিয়ম মানা হবে। দ্রুত রোয়িং চালু হোক।' এসওপি-র খসড়া চূড়ান্ত হলে, তবেই ফের রোয়িং শুরু হবে রবীন্দ্র সরোবরে। 

দুর্ঘটনার পর টনক নড়ল:
গত ২১ মে রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের সময়, ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির মধ্যে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। সেই ঘটনায় গাফিলতির অভিযোগে উঠে আসে একের পর এক গুরুতর প্রশ্ন। কেএমডিএ এবং রোয়িং ক্লাবগুলির ভূমিকা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। তারপরেই গত শুক্রবার কেএমডিএ কর্তৃপক্ষ এবং রবীন্দ্র  সরোবর ব্যবহারকারী রোয়িং ও সুইমিং ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে SOP-র খসড়া তৈরি করে দেয় পুলিশ। 

কী প্রস্তাব?
খসড়া প্রস্তাবে বলা হয়,  রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের সময় আন্তর্জাতিক স্তরের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রোয়ার, কক্স রাখতে হবে। রবীন্দ্র সরোবরে রাখতে হবে রেসকিউ বোট বা উদ্ধারকারী নৌকা। প্রতি ক্লাবকে একজন করে নিরাপত্তা আধিকারিক রাখতে হবে। ওয়াটার অ্যাম্বুল্যান্স রাখতে হবে রবীন্দ্র সরোবরে। যেখানে থাকবেন চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফ। সোমবার বিকেল ৪টে থেকে এই এসওপি নিয়েই দু-ঘণ্টা আলোচনা হয় লালবাজারে। তিনটি ক্লাব, ওয়েস্ট বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশন এবং কেএমডিএ-র প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর এসওপি মেনে নেওয়ার কথা জানায় ক্লাবগুলি। 

২১ মে-র ঘটনায় এক ছাত্রের পরিবারের তরফে রবীন্দ্র সরোবর থানায় অনিচ্ছাকৃত খুনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সোমবার সেই তদন্তভার নিজেদের হাতে নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। 

আরও পড়ুন: জলপথে হানাদারের তাণ্ডব, পুলিশি তল্লাশিতে জঙ্গল থেকে উদ্ধার অপহৃত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget