এক্সপ্লোর

Kolkata Rain: জল থইথই চালতাবাগানের পুজো মণ্ডপ, গলে গিয়েছে প্রতিমাও

Durga Puja: সোমবার রাতের মারাত্মক বৃষ্টিতে প্রতিমার কাছে অবধি জল চলে যায়। মা দুর্গার প্রতিমা অক্ষত থাকলেও বাকি প্রতিমাগুলি জলের তোড়ে গলে গিয়েছে, ভেসে গিয়েছে সবকিছু।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : বৃষ্টি থামার পর ২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। একাধিক পুজো মণ্ডপের ভিতর ঢুকেছে জল। বেশ কিছু পুজো প্যান্ডেলে জল জমে রয়েছে। তার মধ্যে অন্যতম চালতাবাগান রামমোহন শক্তি সঙ্ঘের দুর্গা পুজোর এবারের মণ্ডপ। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্যান্ডেলের পুজোর সাজসজ্জা। এমনকি বেশ কয়েকটি প্রতিমাও গলে গিয়েছে। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত পুজো হয় চালতাবাগান এলাকায়। বর্তমানে সেখানে কলকাতা পুরসভা পাম্পের সাহায্যে জল নামানোর চেষ্টা চালাচ্ছে। চালতাবাগানের এই পুজো মণ্ডপের আশপাশের সমস্ত রাস্তাতেই জল থইথই অবস্থা। তৃতীয়ার সকালে দেখা গিয়েছে, চালতাবাগান রামমোহন শক্তি সঙ্ঘের পুজো মণ্ডপে এখনও প্রচুর জল জমে রয়েছে। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত মণ্ডপ। যে সমস্ত পেন্টিং ছিল মণ্ডপে সেগুলি নষ্ট হয়ে গিয়েছে। প্যান্ডেলের কাজ করাই যাচ্ছে না। গণেশ এবং লক্ষ্মী ঠাকুরের প্রতিমা জলের তলায় চলে গিয়েছে। মহালয়ার দিন মণ্ডপে এসেছিল প্রতিমা। চালতাবাগান রামমোহন শক্তি সঙ্ঘের পুজো মণ্ডপে ঘটেছে এই কাণ্ড। 

সোমবার রাতের মারাত্মক বৃষ্টিতে প্রতিমার কাছে অবধি জল চলে যায়। মা দুর্গার প্রতিমা অক্ষত থাকলেও বাকি প্রতিমাগুলি জলের তোড়ে গলে গিয়েছে, ভেসে গিয়েছে সবকিছু। মণ্ডপ সজ্জায় যা যা আয়োজন ছিল তার বেশিরভাগই তছনছ হয়ে গিয়েছে। মাটির প্রতিমা পরিণত হয়েছে শুধুমাত্র খড়ে। নিরাপত্তার জন্য প্যান্ডেলের ভিতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত পরশু পর্যন্ত যে পুজো মণ্ডপে জোরকদমে কাজ চলছিল, আজ সেখানে কাজ করাই যাচ্ছে না। যাঁরা কাজ করছেন, তাঁরাও বলছেন যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবকিছুই। ষষ্ঠীর  আগে কাজ শেষ হবে না বলেও জানিয়েছেন তাঁরা। মণ্ডপের সাজসজ্জা থেকে প্রতিমা, সবই প্রায় ভেসে গিয়েছে। মাটি গলে গিয়ে খড়ে পরিণত হয়েছে। নতুন করে ঠাকুরের বায়না দেওয়া, কবে প্রতিমা আসবে এই মণ্ডপে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মা দুর্গার প্রতিমা ছাড়া বাকি সব মূর্তিরই মাটি গলে গিয়ে খড়ে পরিণত হয়েছে। 

শুধু চালতাবাগানে নয়, কলকাতার একাধিক পুজো মণ্ডপে ঢুকেছে জল। ভেঙে গিয়েছে মণ্ডপসজ্জা। উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিটের পুজোও ভাসতে দেখা গিয়েছে সোমবারের ভয়ানক বৃষ্টির পর। দক্ষিণ কলকাতার অনেক প্যান্ডেলেও দেখা গিয়েছে জলে জমে থাকার চিত্র। এর পাশাপাশি কলকাতার একাধিক জায়গায় এখনও জমে রয়েছে প্রচুর জল। জমা জলের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। তার ফলে দুর্ভোগে নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget