এক্সপ্লোর

Kolkata Rain Update : একধাক্কায় গঙ্গার ঢেউ উঠে গেল ১৬ ফুট ! বন্ধ রাখা হল লকগেট, কলকাতার কোথায় কেমন বৃষ্টি?

Weather Update : ভোর রাত থেকেই কলকাতা জুড়ে প্রবল বৃষ্টি । গঙ্গার জলস্তর বেড়েছে হু হু করে। বন্ধ রাখা ছিল লক গেট।

অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : শুক্রবার আকাশ কালো করে নামল বৃষ্টি। তুমুল বৃষ্টিতে ঘুম ভাঙল শহরের। জেলায় জেলায় বৃষ্টি শুরু। আজই উল্লেখযোগ্যভাবে গঙ্গার জলস্তর বেড়ে যায় অনেকটা ।  শুক্রবার ভোর ৫ টা ৫ নাগাদ গঙ্গার জলস্তর হয় ৪ .৭৮ মিটার।  এর জন্য গঙ্গার ধারের লকগেটগুলি ভোর ৩ টে থেকে সকাল ৭ টা পর্যন্ত বন্ধ ছিল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার তে বটেই,  শনিবার অবধি এমনই আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

শুক্রবার এবং শনিবার এই দুই দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।  ক্রমশ বৃষ্টি কমবে রবিবার থেকেই । তবে ফের ১৭ই জুলাই থেকে বৃষ্টির বাড়তে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।  

শুক্রবার কলকাতার কোথায় কেমন বৃষ্টি হল? 

ধাপা -২৬ মিমি

তপসিয়া- ৩১ মিমি

উল্টোডাঙ্গা- ৪৫ মিমি

মানিকতলা- ৪৭ মিমি 

দত্তবাগান- ৫৩ মিমি

 মার্কা স্কোয়ার - ৩৯ মিমি

বালিগঞ্জ - ৭৮ মিমি

কালীঘাট - ৩৬ মিমি

চেতলা লক গেট - ৩৬ মিমি

পাটুলি - ৪১ মিমি

কামডহরি -  ৪২ মিমি

বেহালা  -  ৩০ মিমি

গার্ডেনরিচ - ৩৬ মিমি

জোকা- ২৭ মিমি

ধানখেতি - ৪৫ মিমি

বেগোর খাল- ৩২ মিমি

পামারবাজার-৪৯ মিমি

ঠনঠনিয়া - ৪৩.৬ মিমি

কুলিয়াট্যাংরা - ৩১ মিমি

চিংড়িহাটা - ২৭.৫ মিমি 

এছা়ড়া , আগামী ২৪ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্তই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

এখন ঘূর্ণাবর্তটি অবস্থান করছে অসম, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র এবং পঞ্জাবে। মৌসুমী অক্ষরেখাটি গঙ্গানগর, হিসার, আগ্রা, প্রয়াগরাজ , ডালটনগঞ্জ, রাঁচি, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব  দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন :

 শনি ও চন্দ্রের সমাসপ্তক যোগ, ৫ রাশির উপর কঠিন প্রভাব ! বাঁচার ৫ উপায় কী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget